ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা

বিমান নিয়ে সংবাদ প্রকাশে কোনো নিষেধাজ্ঞা নেই: কর্তৃপক্ষ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স স্পষ্টভাবে জানিয়েছে যে, তাদের কার্যক্রম বা নেওয়া যেকোনো সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা এমবার্গো দেওয়া হয়নি। মঙ্গলবার (২৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় পতাকাবাহী এই সংস্থাটি সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও সম্পাদকীয় নীতিমালার প্রতি তাদের শ্রদ্ধাশীল মনোভাব পুনর্ব্যক্ত করেছে। সংস্থাটির এ বক্তব্যের মাধ্যমে সংবাদ প্রকাশের স্বাধীনতা নিয়ে অবস্থান স্পষ্ট করা হয়েছে।

দীর্ঘ ৫৪ বছরের যাত্রাপথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সবসময় স্বচ্ছতা, জবাবদিহি এবং যাত্রীসেবার মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এসেছে। সংস্থাটি মনে করে, জনআস্থা বজায় রাখতে এবং প্রতিষ্ঠানের গতিশীলতা নিশ্চিত করতে গণমাধ্যম ও সাংবাদিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। তাই নিরপেক্ষ ও সঠিক তথ্য তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকেরা তাদের নিজস্ব পেশাগত বিচারবুদ্ধি অনুযায়ী কাজ করতে সম্পূর্ণ স্বাধীন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৪ বছরের যাত্রার কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহি এবং জনআস্থা বজায় রাখতে প্রতিষ্ঠানটি সব সময় সচেষ্ট।

সংবাদ সংগ্রহের প্রক্রিয়াকে আরও সহজ করতে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যেকোনো বিষয়ে তথ্য বা বক্তব্য প্রয়োজন হলে সাংবাদিকরা সরাসরি বিমানের জনসংযোগ বিভাগের সাথে যোগাযোগ করতে পারবেন। যথাযথ তথ্যের প্রবাহ নিশ্চিত করা এবং ভুল বা বিভ্রান্তিকর সংবাদ প্রচার রোধ করার লক্ষে সংস্থাটি সব সময় সাংবাদিকদের সহায়তা প্রদানে প্রস্তুত।

সাম্প্রতিক সময়ে বিমানের ফ্লাইট পরিচালনা, সেবার মান ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন কার্যক্রম নিয়ে গণমাধ্যমে যে আলোচনা ও সংবাদ প্রকাশ হচ্ছে, সেটিকে জনস্বার্থের অংশ হিসেবেই দেখছে প্রতিষ্ঠানটি। এই প্রেক্ষিতে গণমাধ্যমের সাথে পেশাগত সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা করেছে বিমান। গঠনমূলক সংবাদ পরিবেশনার মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রতি জনগণের আস্থা অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্ট সবার সহায়তা কামনা করেছে জাতীয় এই বিমান সংস্থা। বিমান চলাচল খাতের উন্নয়ন, ফ্লাইট পরিচালনা, যাত্রীদের সুযোগ-সুবিধা এবং প্রতিষ্ঠানের জবাবদিহির মতো বিষয়গুলো জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত।

আপলোডকারীর তথ্য

দীর্ঘ ১১ বছর পর লিবিয়ার আকাশসীমা উন্মুক্ত করল আইসিএও

বিমান নিয়ে সংবাদ প্রকাশে কোনো নিষেধাজ্ঞা নেই: কর্তৃপক্ষ

আপডেট সময় ০৭:৩৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬