ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া

অাকাশ নিউজ ডেস্ক:

যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার লন্ডন সময় সকাল ৭টা ৫০ মিনিটে এবং বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে তিনি দেশটির হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। এসময় যুক্তরাজ্য বিএনপির বিপুল নেতাকর্মী বিমানবন্দরে উপস্থিত হন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। ঢাকা থেকে লন্ডনে যাওয়ার পথে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাত্রা বিরতি করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এমিরেটস এয়ারলাইন্সের ই কে ৫৮৭ ফ্লাইটে স্থানীয় সময় রাত ১০টা ৩৫ মিনিটে দুবাই বিমানবন্দরের টার্মিনাল-৩ এ অবতরণ করেন তিনি। এসময় তার যাত্রা বিরতির খবর জেনে সংযুক্ত আরব আমিরাত বিএনপির নেতারা বিমানবন্দরে উপস্থিত হন।

খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে রয়েছেন তার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল ও গৃহপরিচারিকা ফাতেমা বেগম।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া

আপডেট সময় ০৪:১৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭