ঢাকা ১১:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা ও মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানিয়েছেন, রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসানোর বিষয়ে আর কোনো অনুরোধ শোনা হবে না। এখন থেকে কেউ নিয়ম লঙ্ঘন করে দোকান বসালে সরাসরি মামলা দায়ের এবং মালামাল ক্রোক করা হবে। শনিবার (২৪ অক্টোবর) ডিএসসিসি আয়োজিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর বার্তা দেন। করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে একযোগে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।

প্রশাসক বলেন, শহরের যানজট, যত্রতত্র আবর্জনা ফেলা এবং পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটানোর পেছনে অবৈধ হকার ও ভাসমান দোকানগুলো বড় ভূমিকা রাখছে। এই ভোগান্তি থেকে নগরবাসীকে মুক্তি দিতে সিটি করপোরেশন বদ্ধপরিকর। মানবিকতার দোহাই দিয়ে রাস্তা দখলের সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন। একই ধারাবাহিকতায় আগামী সপ্তাহেই নিউমার্কেট এলাকার ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। সেখানে কোনো অবস্থাতেই হকারদের বসতে দেওয়া হবে না বলে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।

ডেঙ্গু মোকাবিলা ও পরিবেশ রক্ষায় পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিয়ে প্রশাসক জানান, কোনো স্থানেই তিন দিনের বেশি পানি জমিয়ে রাখা যাবে না। সেই সঙ্গে বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে নিয়মিত পরিষ্কার অভিযানের পাশাপাশি সচেতনতামূলক র‌্যালি ও প্রচার কার্যক্রম অব্যাহত রাখা হবে।

অভিযান চলাকালে মালিবাগের সিআইডি কার্যালয়ের সামনে থেকে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) সরিয়ে নেওয়ার বিষয়ে তিনি বলেন, জনস্বার্থে সিআইডি কর্তৃপক্ষের অনুরোধে এটি স্থানান্তর করে সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এলাকার বর্জ্য ব্যবস্থাপনার সুবিধার্থে পার্শ্ববর্তী স্থানে নতুন আরেকটি এসটিএস নির্মাণের কাজ চলমান রয়েছে, যা এই মাসেই শেষ হবে।

উল্লেখ্য, ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে সিটি করপোরেশনের কর্মীরা সিআইডি কার্যালয় থেকে শুরু করে শান্তিনগর, কাকরাইল ও নয়াপল্টন হয়ে ফকিরাপুল পর্যন্ত এলাকা পরিষ্কার করেন। পুরো পথে প্রশাসক নিজে উপস্থিত থেকে জমে থাকা বর্জ্য অপসারণ ও অবৈধ দোকান সরানোর বিষয়টি তদারকি করেন। দিনব্যাপী এই কার্যক্রমে করপোরেশনের কর্মীবাহিনীর পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। প্রতিটি ওয়ার্ডে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

আপলোডকারীর তথ্য

সংবিধান সংশোধন কমিটিতে সর্বোচ্চ অর্জন প্রত্যাশা আসিফ নজরুলের

রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা ও মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

আপডেট সময় ০৯:১৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬