ঢাকা ০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিয়ারপাড়া গ্রামে আবাদি জমি নিয়ে বিরোধের জেরে মোছা. নারগিস পারভীন (৪২) নামে এক প্রবাসীর স্ত্রীকে মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। ভুক্তভোগী নিজেই ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন স্থানীয় দিয়ারপাড়া গ্রামের বাসিন্দা আয়নাল মোল্লা (৪৫), তার স্ত্রী রোজিনা খাতুন (৪২) এবং তাদের দুই ছেলে হৃদয় (২৫) ও রিয়াদ (১৮)। নারগিস পারভীনের অভিযোগ, তার ও তার মায়ের ভোগদখলীয় আবাদি জমি অভিযুক্তরা জোরপূর্বক চাষাবাদ করছেন। তিনি জমি ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন।

একপর্যায়ে ধারালো দেশীয় অস্ত্র (কাঁচি) দিয়ে তাকে কোপ দেওয়া হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন, যেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আজম জানান, ঘটনার কথা তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পাওয়া মাত্রই এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

আপডেট সময় ১২:২০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬