ঢাকা ০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি

প্রথম সন্তান জন্মের মাত্র এক বছরের মাথায় দ্বিতীয়বার মা হওয়ার খবর জানালেন অভিনেত্রী কিয়ারা আদভানি। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি।

বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি দম্পতির পরিবারে নতুন অতিথি আসছে। প্রথম সন্তানের জন্মের মাত্র এক বছরের ব্যবধানে কিয়ারা আবারো মা হতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (৭ অক্টোবর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে খুশির এই বার্তা শেয়ার করেন অভিনেত্রী। তিনি লেখেন, “আবারো সবচেয়ে বড় উপহারটি পেলাম। আমাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ।”

এই সুসংবাদ পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় কিয়ারা ও সিদ্ধার্থকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন ভক্ত এবং সহকর্মীরা। তাদের অভিনন্দনের তালিকায় রয়েছেন ভাবনা পান্ডে, মহিপ কাপুর, আথিয়া শেঠি, গৌহর খান এবং সঞ্জয় কাপুরের মতো তারকারা।

উল্লেখ্য, ‘শেরশাহ’ সিনেমার সেটে গড়ে ওঠা সম্পর্কের সূত্র ধরে দীর্ঘ প্রেমের পর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমীরে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিদ্ধার্থ ও কিয়ারা। বিয়ের পর গত বছরের ফেব্রুয়ারি মাসে তারা বাবা-মা হওয়ার ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীতে ১৫ জুলাই কিয়ারা তাদের প্রথম কন্যাসন্তানের জন্ম দেন। এখন দ্বিতীয় সন্তানকে স্বাগত জানানোর অপেক্ষায় প্রহর গুনছেন এই তারকা দম্পতি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শুটিংয়ে গিয়ে না ফেরার দেশে অভিনেতা সোহেল খান

দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি

আপডেট সময় ০৪:০২:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬