রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় জমি দখলের চেষ্টার ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া একই সময়ে আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলার ঘটনায় আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার বেলা সোয়া ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক খুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি। তবে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
আকাশ নিউজ ডেস্ক 



















