আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশের বাজারেও এর সুফল পৌঁছানো হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার বিকেলে ঢাকার ধোলাইখাল সংলগ্ন সাদেক হোসেন খোকা মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, জ্বালানি সংকট নিরসন এবং জনগণের দুর্ভোগ কমাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার ধোলাইখাল সংলগ্ন সাদেক হোসেন খোকা মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
সমাবেশে মন্ত্রী উল্লেখ করেন, বিশ্বব্যাপী ও প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি তেলের দাম বহুগুণ বৃদ্ধি পেলেও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম মাসে দেশে এক টাকাও বাড়াননি। সীমান্ত দিয়ে চোরাচালান রোধ ও বিশ্ববাজারের সঙ্গে মূল্য সামঞ্জস্য রাখতেই কেবল নামমাত্র সমন্বয় করতে হয়েছে।
ফ্যাসিবাদবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে স্বৈরাচারের কোনো স্থান নেই। গত ১৭ বছরে গুম ও গণহত্যার মতো মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের আর কখনোই এ মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে এবং প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করা হবে। তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে যারা বাংলাদেশে গুম, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে, সেই আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না। আমরা আন্তর্জাতিক মানের বিচার সম্পন্ন করেছি।
ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, তাকে ফেরত পেতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় অফিসিয়ালি অনুরোধ জানানো হয়েছে। সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তিনি যাতে দেশে ফিরে বিচারের মুখোমুখি হন বা আপিলের সুযোগ গ্রহণ করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী। সাজাপ্রাপ্ত আসামিরা যে দেশে অবস্থান করছেন, সেই দেশের সরকারকে বিনীত আহ্বান জানাই—আপনারা তাদের ফিরিয়ে দিন। বিচার প্রক্রিয়ায় তারা চাইলে আপিলের সুযোগ পাবেন, তবে সাজা ভোগ করা বা বিচারের সম্মুখীন হওয়া থেকে কারও রক্ষা নেই, যোগ করেন তিনি।
রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ব্যক্তিকেন্দ্রিক স্লোগান পরিহার করতে হবে। চব্বিশের গণঅভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় এখন থেকে কেবল রাজনৈতিক স্লোগানই হবে মূল চালিকাশক্তি। কোনো ব্যক্তির নামে স্লোগান দেওয়া রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। চব্বিশের গণঅভ্যুত্থান আমাদের অনেক কিছু শিখিয়েছে।
বর্তমান সরকারের সাত মাসের কার্যক্রম প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার যখন সাংবিধানিক সংস্কার ও গণতন্ত্র সুসংহত করতে ব্যস্ত, তখন একটি গোষ্ঠী সরকার পতনের হুঙ্কার দিচ্ছে। সংবিধান সংশোধন কমিটিতে আমন্ত্রণ জানানো সত্ত্বেও বিরোধীরা রাজপথে নেমেছে, যা অত্যন্ত ভিত্তিহীন ও অযৌক্তিক। বাংলাদেশের মানুষ তাদের এই কৌশল সম্পর্কে সচেতন বলে তিনি মন্তব্য করেন। সরকারের বিগত ৭ মাসের কাজের সাফল্য ও পরিকল্পনার চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার ব্যাপক জনআকাঙ্ক্ষা নিয়ে গঠিত হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
















