ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

বড়পর্দায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করলেন মডেল ও অভিনেত্রী মৌ

মডেলিং ও নাটকের গণ্ডি পেরিয়ে এবার বড়পর্দায় নাম লেখাতে চান মৌ রহমান। পছন্দসই গল্প ও চরিত্র পেলে চলচ্চিত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এই তারকা।

মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করা মৌ রহমান নিয়মিত কাজ করছেন নাটক ও মিউজিক ভিডিওতে। ক্যামেরার সামনে তার পথচলা শুরু আরটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘লুক অ্যাট মি’-এর মাধ্যমে। পরবর্তীতে সাদাকালো, ডায়মন্ড ওয়ার্ল্ড ও পুরবী জুয়েলার্সের মতো পরিচিত প্রতিষ্ঠানের মডেল হিসেবে কাজ করে তিনি দর্শকদের নজর কাড়েন। অভিনয় জগতে আসার পর লিয়াস হোসেনের ‘চোখ তো সরে না’ এবং মিলন মাহমুদের ‘হাতটা ধরো’-সহ বেশ কিছু মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে।

ছোটপর্দায় অভিনয়ের অভিজ্ঞতাকে পুঁজি করে মৌ এখন চলচ্চিত্রে কাজের পরিকল্পনা করছেন। তবে শুধুমাত্র নামমাত্র উপস্থিতি নয়, বরং শক্তিশালী গল্প ও চরিত্র পেলে তবেই তিনি বড়পর্দায় কাজ করতে ইচ্ছুক। এ প্রসঙ্গে মৌ বলেন, “মনের মতো গল্প হলে সিনেমায় কাজ করার ইচ্ছে আছে। ভালো গল্প ও চরিত্র পেলে অবশ্যই বড়পর্দায় কাজ করতে চাই।”

অভিনয় ক্যারিয়ার নিয়ে মৌয়ের আগ্রহ থাকলেও শোবিজে আসার কোনো পূর্বপরিকল্পনা তার ছিল না। এমনকি পরিবারের ইচ্ছাও ছিল ভিন্নমুখী। মৌয়ের বাবা চেয়েছিলেন তার মেয়ে যেন ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করেন। কিন্তু ভাগ্যের পরিহাসে বা সময়ের পরিবর্তনে মৌ এখন বিনোদন অঙ্গনের পরিচিত মুখ। তিনি জানান, “বাবা চেয়েছিলেন আমি ডাক্তার হবো। কীভাবে যে হঠাৎ করে মিডিয়ায় যুক্ত হয়ে গেলাম, আমি আসলে নিজেও জানি না।”

বর্তমানে অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন তিনি। শান্তা-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনে অধ্যয়নরত মৌ ভবিষ্যতে অভিনয়ের গণ্ডি পেরিয়ে ফ্যাশন জগতেও নিজের কাজের পরিধি বিস্তারের স্বপ্ন দেখেন। দুই ভাই-বোনের সংসারে বড় মৌয়ের বাবা পেশায় একজন ব্যবসায়ী। সকাল আহমেদের ‘শান্তিপুরে অশান্তি’ ও রিপন নাগের পরিচালনায় চ্যানেল আইয়ের মেগা ধারাবাহিক ‘সাত ভাই চম্পা’-সহ বিভিন্ন টেলিভিশন নাটকে নিজের অভিনয়ের ছাপ রেখেছেন এই অভিনেত্রী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

বড়পর্দায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করলেন মডেল ও অভিনেত্রী মৌ

আপডেট সময় ০৩:১৯:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬