ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

পুলিশে নতুন সাইবার ইউনিট গঠনের নীতিগত অনুমোদন

বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোকে আরও আধুনিক ও প্রযুক্তিভিত্তিক করতে এবার যুক্ত হচ্ছে নতুন একটি বিশেষায়িত শাখা, যার নাম দেওয়া হয়েছে ‘সাইবার পুলিশ ইউনিট’। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ২১ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে পাঠানো এক চিঠির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ স্বাক্ষরিত ওই চিঠিতে স্বতন্ত্র এই ইউনিট গঠনের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

প্রাথমিক পর্যায়ে কোনো নতুন জনবল নিয়োগ না দিয়ে পুলিশের বর্তমানে থাকা জনবল এবং সরঞ্জাম দিয়েই এই ইউনিটের কার্যক্রম শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে। ইউনিটটির সার্বিক নেতৃত্ব দেবেন একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি)।

তবে এই ইউনিটের পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো, প্রয়োজনীয় নতুন পদের সংখ্যা এবং যানবাহনসহ অন্যান্য লজিস্টিক সুবিধা এখনও চূড়ান্ত করা হয়নি। তাই দ্রুত প্রক্রিয়াটি সম্পন্ন করতে পুলিশ সদর দপ্তরকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে সাংগঠনিক কাঠামো তৈরি, পদ সৃষ্টি এবং প্রয়োজনীয় যানবাহনের তালিকা টিওঅ্যান্ডইভুক্ত করার পূর্ণাঙ্গ প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী দোসরদের আটক করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশে নতুন সাইবার ইউনিট গঠনের নীতিগত অনুমোদন

আপডেট সময় ১০:৫৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬