ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

শাহরুখের নায়িকা গায়ত্রী এখন ধনকুবেরের স্ত্রী, কেমন কাটছে জীবন?

‘স্বদেশ’ সিনেমার সাফল্যের পর রূপালি জগত থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন গায়ত্রী জোশী। বর্তমানে তিনি ব্যবসায়ী স্বামী বিকাশ ওবেরয়ের সাথে বিলাসবহুল জীবন কাটাচ্ছেন।

২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত আশুতোষ গোয়ারিকর পরিচালিত ‘স্বদেশ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন গায়ত্রী জোশী। শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে অভিষেক চলচ্চিত্রেই তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এবং সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কারও জয় করেছিলেন। তবে সাফল্যের তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ করেই রূপালি জগত থেকে আড়ালে চলে যান এই অভিনেত্রী। ‘স্বদেশ’ সিনেমায় অভিনয় করে দারুণ খ্যাতি কুড়ান গায়ত্রী। বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত আলোচিত সিনেমা ‘স্বদেশ’। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমা বক্স অফিসেও দারুণ সাড়া ফেলেছিল। এরপর রুপালি জগৎ থেকে পুরোপুরি হারিয়ে যান এই অভিনেত্রী। এ আলাপচারিতায় সিনেমা ছেড়ে দেওয়ার কারণ ব্যাখ্যা করেন।

২০১৯ সালে এক সাক্ষাৎকারে গায়ত্রী জানিয়েছেন, ‘স্বদেশ’-এর পর পরবর্তী সিনেমার ক্ষেত্রে তিনি অত্যন্ত সতর্ক ছিলেন। সেই সময়েই ব্যবসায়ী বিকাশ ওবেরয়ের সাথে তার পরিচয় ও প্রেম। গায়ত্রী জানান, বিকাশের সাথে সম্পর্কের পর তিনি বুঝতে পেরেছিলেন যে, সিনেমার চেয়েও পরিবার তার কাছে অধিক গুরুত্বপূর্ণ। বিয়ের পরও তিনি চাইলে কাজ চালিয়ে যেতে পারতেন, কিন্তু ক্যারিয়ার ও ব্যক্তি জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে তিনি অভিনয় থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। স্বামী বিকাশকে তিনি তার আত্মার সঙ্গী বলে অভিহিত করেন এবং সুন্দর একটি পরিবার গড়ার স্বপ্ন পূরণ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন। ২০১৯ সালে বলিউড হাঙ্গামাকে সাক্ষাৎকার দেন তিনি।

নব্বই দশকের শেষভাগে চ্যানেল ভি-এর ভিডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করা গায়ত্রী পরে ‘ফেমিনা মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল’ ও ২০০০ সালে ‘মিস ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। ২০০৫ সালে তিনি বিকাশ ওবেরয়কে বিয়ে করেন। বিকাশের সাথে বন্ধুত্বের সূত্রপাত অনেক আগে থেকেই ছিল এবং ধীরে ধীরে তাদের সম্পর্ক পরিণয়ে রূপ নেয়।

ফোর্বসের মতো হুরুন ইন্ডিয়ার ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট-২০২৬’ অনুযায়ী, বর্তমানে গায়ত্রীর স্বামী বিকাশ ওবেরয়ের সম্পদের পরিমাণ ৪৮ হাজার ১০০ কোটি রুপি, যা গত বছরের তুলনায় বেশ বেশি। তিনি ভারতের ধনীদের তালিকায় ৫৯তম স্থানে রয়েছেন। মজার বিষয় হলো, বর্তমানে ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খানের সম্পদের চেয়েও তার প্রাক্তন সহ-অভিনেত্রীর স্বামীর সম্পদের পরিমাণ অনেক গুণ বেশি।

বর্তমানে গায়ত্রী মুম্বাইয়ের জুহুতে ৭৫ হাজার বর্গফুট আয়তনের এক বিশাল নয়তলা বাড়িতে স্বামী ও দুই সন্তানের সাথে বসবাস করেন। ইতালির স্থপতি পিয়েরো লিসোনির নকশায় নির্মিত এই বাড়িটি কোনো বুটিক হোটেলের চেয়ে কম নয়। বাড়িটিতে রয়েছে বিশাল জিম, স্পা, ১২ আসনের ব্যক্তিগত সিনেমা হল এবং ছাদে আরব সাগরের দৃশ্য উপভোগের জন্য একটি ইনফিনিটি পুল।

বাড়িটির বিভিন্ন তলায় অতিথি আপ্যায়ন ও সামাজিক অনুষ্ঠানের জন্য আলাদা জায়গা রাখা হয়েছে। ব্যক্তিগত বসবাসের অংশে প্রবেশের আগে গ্রাউন্ড ফ্লোর থেকে তৃতীয় তলা পর্যন্ত অতিথি কক্ষ ও অন্যান্য সুযোগ-সুবিধা বিদ্যমান। এছাড়া এই বিলাসবহুল বাড়িতে রবীন্দ্র রেড্ডি, এম এফ হুসেন ও মনজিৎ বাওয়ার মতো বিখ্যাত শিল্পীদের শিল্পকর্ম সংরক্ষিত রয়েছে। গায়ত্রীর মতে, বিকাশ সবসময়ই বাড়িটিকে দক্ষতার সাথে একটি হোটেলের মতো গোছানো রাখতে পছন্দ করতেন, যদিও তিনি শুরুতে এই তুলনাটি পছন্দ করতেন না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তায় এপিবিএনের কার্যপদ্ধতির বিবরণ তলব

শাহরুখের নায়িকা গায়ত্রী এখন ধনকুবেরের স্ত্রী, কেমন কাটছে জীবন?

আপডেট সময় ০৯:৪৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬