ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

আকাশ জাতীয় ডেস্ক:

বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নসহ ৫ দফা দাবি আদায়ে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা।

সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের সামনে এ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন কর্মসূচির আয়োজন করে। এ সময় কয়েকশো সরকারি কর্মচারী দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন। সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ সরকারি কর্মচারী ইউনিয়নের মহাসচিব বদরুল আলম সবুজ প্রমুখ।

বক্তারা বলেন, বিগত বাজেট অধিবেশনে পাশকৃত ১ জুলাই থেকে নতুন বেতন স্কেল কার্যকরের প্রস্তাবে গণকর্মচারীরা আশান্বিত হয়। বর্তমান দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি ও সামগ্রিক জীবন-যাত্রার ব্যয় বৃদ্ধি পেয়ে নিম্ন আয়ের কর্মচারীরা দুর্বিসহ অবস্থায় জীবন-যাপন করছেন। গণকর্মচারীদের মধ্যে বিরাজিত ক্ষোভ ও হতাশা নিরসনে অবিলম্বে বেতন কমিশনের গেজেট প্রকাশ ও তা বাস্তবায়নের বিকল্প নেই।

তারা বলেন, গত ২৯ জুলাই সমন্বয় পরিষদের প্রতিনিধিদের সঙ্গে এক অনির্ধারিত সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী বেতন কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের বিষয়ে সরকারের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে মর্মে অবহিত করেন এবং এ বিষয়ে কর্মচারীদের ধৈর্য সহকারে সরকারকে সহযোগিতা করার জন্য আন্তরিক অনুরোধ জানান। তবুও আমরা প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখতে চাই।

তাদের ৫ দফা দাবি হলো-

১. সরকার ঘোষিত বেতন কমিশনের গেজেট প্রকাশ এবং ১ জুলাই থেকে তা কার্যকর করতে হবে।

২. টাইমস্কেল সিলেকশন গ্রেড, শতভাগ পেনশন প্রথা পুনর্বহালসহ প্রশাসনিক ও আর্থিক বৈষম্য দূরীকরণে সচিবালয়ের মতো এক ও অভিন্ন নিয়োগবিধি প্রনয়নে জাতীয় সার্ভিস কমিশন এবং স্থায়ী বেতন কমিশন গঠন করতে হবে।

৩. ওয়ার্কচার্জ, কন্টিনজেন্ট পেইড, মাস্টাররোল, দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগকৃত সব অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ, ন্যায্যমূল্যে মানসম্মত রেশন দিতে হবে।

৪. সচিবালয়ের মতো সমকাজে সমবেতন ও পদবি পরিবর্তন, আউটসোর্সিং নিয়োগপ্রথা বাতিল পূর্বক কর্মরতদের শূন্যপদে রাজস্বখাতে নিয়োগ, সব পর্যায়ের ব্লকপোস্টগুলো পদোন্নতির ব্যবস্থা করতে হবে।

৫. আইএলও কনভেনশনের ৮৭ ও ৯৮ ধারা মোতাবেক সব দপ্তরের গণকর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তারা বর্তমান গণতান্ত্রিক সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অবিলম্বে বেতন কমিশনের গেজেট প্রকাশ এবং তা বাস্তাবায়ন করতে হবে। অন্যথায় সাংগঠনিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

আপডেট সময় ১০:৫৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬