ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুমে শাস্তি যাবজ্জীবন, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন গুজব প্রতিরোধে এফবিআইয়ের সহযোগিতা চাইলেন আইজিপি ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ: ইসি সচিব রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান এ দেশের সব মানুষের অর্জন: সমাজকল্যাণমন্ত্রী হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প চট্টগ্রামে অভিমানী স্ট্যাটাস দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তরুণ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান

হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত

আকাশ জাতীয় ডেস্ক:

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হাইকোর্টের দেওয়া হত্যা মামলায় জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে অপর হত্যাচেষ্টা মামলায় তার জামিন বহাল রেখেছেন আদালত।

সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

গত ২৯ জুলাই রুল নিষ্পত্তি করে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ ব্যারিস্টার সুমনকে জামিন দেন।

এর মধ্যে একটি ছিল খিলগাঁও থানার হত্যা মামলা এবং অপরটি ছিল মুগদা থানার হত্যাচেষ্টা মামলা। পরে জামিনের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করে।

সোমবার শুনানি শেষে খিলগাঁও থানার মামলায় জামিন স্থগিত করেন এবং মুগদা থানার মামলায় জামিন বহাল রাখেন বলে জানান ব্যারিস্টার সুমনের আইনজীবী লিটন আহমেদ।

এর আগে, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুমে শাস্তি যাবজ্জীবন, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত

আপডেট সময় ০৬:০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬