ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

সমালোচনার মুখে বাঁধন বললেন, জীবন ও সিদ্ধান্ত–দুটিই আমার

আকাশ বিনোদন ডেস্ক : 

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার বাস্তবতাকে তুলে ধরতে মোহাম্মদ ইকবাল নির্মাণ করছেন নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’। এতে আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন আজমেরী হক বাঁধন।

শনিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এ সময় নির্মাতা সিনেমাটির অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করেন।

সিনেমাটিতে বাঁধনের যুক্ত হওয়ার খবর প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘রেহানা মরিয়ম নূর’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’–এর মতো চলচ্চিত্রে অভিনয় করা বাঁধন কেন বাণিজ্যিক ধারার এই সিনেমা কাজ করছেন। তবে সব সমালোচনার জবাব দিয়েছেন অভিনেত্রী।

রোববার দুপুরে ফেসবুক পোস্টে বাঁধন লিখেছেন, “গুলশানের চামেলি’ কাজ করতে রাজি হওয়াটা আমার জন্য সত্যিই খুব কঠিন একটি সিদ্ধান্ত ছিল। তবে গল্পটি আমার খুব ভালো লেগেছে। আর এ পর্যন্ত পুরো টিমের কাছ থেকে যে সম্মান ও সহযোগিতা পেয়েছি, সেটিও আমি আন্তরিকভাবে মূল্যায়ন করি।”

অভিনেত্রী আরও লিখেছেন, ‘বছরের পর বছর আমি অনেক পরিচালকের সঙ্গে, নানা ধরনের প্রযোজনায় কাজ করেছি। প্রতিটি অভিজ্ঞতা আমাকে কিছু না কিছু শিখিয়েছে। কিছু অভিজ্ঞতা ছিল ভালো, কিছু ছিল কঠিন। তবে সবকিছুই আজকের আমাকে গড়ে তুলতে ভূমিকা রেখেছে। জীবনে যা কিছু পেয়েছি এবং আল্লাহ আমাকে যে অগণিত নিয়ামত দিয়েছেন, তার সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ। প্রতিটি অভিজ্ঞতাই আমাকে আরও শক্তিশালী করেছে।’

সবশেষ বাঁধন লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, আমার জীবন ও দায়িত্ব অন্য কেউ বহন করবে না। তাই আমার সিদ্ধান্ত নিয়ে আমাকে উপদেশ দেওয়ার জন্য দয়া করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না। আমার জীবনে এমন মানুষ আছেন, যাদের পরামর্শ আমি বিশ্বাস করি, সম্মান করি এবং শুনি। আমি আমার জীবন নিয়ে সুখী। ইনশাআল্লাহ, সময়ের সঙ্গে আমি আরও এগিয়ে যাব এবং আরও সুখী হব।’

এর আগে শনিবার সিনেমার মহরত শেষে আজমেরী হক বাঁধন বলেন, ‘আমি সিনেমার স্ক্রিপ্টটা এখনো দেখিনি। আমাকে যতটুকু শোনানো হয়েছে তাতে এই সিনেমায় আমার চরিত্রটা অনেকদিক থেকে আমার কাছে স্পেশাল লেগেছে। এখানে আমি আইনজীবী ও মানবাধিকার কর্মীর চরিত্রে অভিনয় করবো। আমার সঙ্গে সিনেমার মূল চরিত্রে অভিনয় করা চামেলির (মধুমিতা সরকার) বেশি কাজ। এছাড়া সঙ্গে আমিন খান ভাইয়ের সঙ্গেও আমার কাজ আছে। অন্যদিকে এই সিনেমায় যারা অভিনয় করছেন তাদের বেশিরভাগই পরীক্ষিত শিল্পী। সব মিলিয়ে আমার একটি ভালো কাজ আসছে যাচ্ছে।’

‘গুলশানের চামেলি’ সিনেমায় আজমেরী হক বাঁধনের পাশাপাশি অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার, আমিন খান, রোজিনা, ওমর সানী, আশীষ খন্দকার, মিশা সওদাগর, শিবা শানু, সুস্মি রহমান, মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

সমালোচনার মুখে বাঁধন বললেন, জীবন ও সিদ্ধান্ত–দুটিই আমার

আপডেট সময় ০৮:৫৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬