ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেমিকের বাড়িতে বিষের বোতল হাতে তরুণীর অনশন, স্ত্রীর স্বীকৃতি দাবি

আকাশ জাতীয় ডেস্ক:

নড়াইলের লোহাগড়ায় স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে প্রেমিক সৈয়দ ফেরদৌস আলী (২১) নামের এক যুবকের বাড়িতে বিষের বোতল হাতে অনশনে বসেছেন এক তরুণী (১৮)।

রবিবার (২ আগস্ট) সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামে এ ঘটনা ঘটে। ওই তরুণীর অনশনের খবর পেয়ে অভিযুক্ত যুবক ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে চলে গেছেন বলে অভিযোগ উঠেছে।

অনশনরত তরুণী একই উপজেলার নোয়াগ্রাম এলাকার বাসিন্দা। অভিযুক্ত সৈয়দ ফেরদৌস আলী (২১) জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের সৈয়দ আসাদুজ্জামানের ছেলে।

তরুণীর অভিযোগ, প্রায় এক বছর আগে ফেরদৌসের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে চলতি বছরের ৯ এপ্রিল উভয়ের সম্মতিতে পাবলিক নোটারির মাধ্যমে তাদের বিয়ে হয়। বিয়ের পর কয়েকবার ফেরদৌস তাকে তার বোনের বাড়িতে নিয়ে গেলেও পরে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান।

স্ত্রী হিসেবে স্বীকৃতি না পাওয়ায় বাধ্য হয়ে বিষের বোতল হাতে স্বামীর বাড়িতে অনশনে বসেছেন বলে দাবি করেন তিনি। স্বীকৃতি না পেলে বিষপান করে আত্মহত্যা করবেন বলেও জানান।

এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সৈয়দ ফেরদৌস আলীর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। অনশনের খবর পেয়ে সে এবং তার পরিবারের লোকজন বাড়ির গেটে তালা দিয়ে পালিয়ে যায়।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, অনশনের ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। তবে এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রেমিকের বাড়িতে বিষের বোতল হাতে তরুণীর অনশন, স্ত্রীর স্বীকৃতি দাবি

আপডেট সময় ১০:৪০:১৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬