ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের শিংলাবো এলাকায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেছেন সুমি আক্তার (২৮) নামে এক তরুণী।

শুক্রবার (৩১ জুলাই) সকাল থেকে তিনি প্রেমিক নাঈম মিয়ার বাড়িতে অবস্থান নিলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে, সুমি আক্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার শহিদুল ইসলামের মেয়ে। অভিযুক্ত নাঈম মিয়া সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের শিংলাবো গ্রামের হেলাল মিয়ার ছেলে।

স্থানীয়দের ভাষ্য, প্রায় দুই বছর ধরে সুমি ও নাঈমের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এ সময় নাঈম তাকে বিয়ের আশ্বাস দিয়েছিলেন বলে দাবি করেন সুমি। তবে সম্প্রতি বিয়ের বিষয়ে নাঈম অনাগ্রহ প্রকাশ করলে প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে তিনি প্রেমিকের বাড়িতে গিয়ে অনশনে বসেন।

সুমি আক্তারের অভিযোগ, দীর্ঘদিনের সম্পর্কের পরও নাঈম বিয়ের প্রতিশ্রুতি রক্ষা করছেন না। বিয়ের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার সারাদিন ও রাত পর্যন্ত বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় আলোচনা শুরু হয়। পরিস্থিতি শান্ত রাখতে এবং সমাধানের লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উভয় পক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছেন।

এ বিষয়ে নাঈমের মা বলেন, মেয়ের মা আসুক। যদি প্রমাণ হয় যে আমার ছেলে তার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক করেছে, তাহলে আমরা পারিবারিকভাবে তাদের বিয়ে দিয়ে দেব।

তবে এ বিষয়ে নাঈম মিয়ার বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ক্ষুদে বার্তা পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি।

স্থানীয়দের প্রত্যাশা, উভয় পরিবারের আলোচনার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য সমাধান হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

আপডেট সময় ০১:২০:২৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬