ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

দক্ষিণ আফ্রিকায় বরিশালের আসাদুজ্জামানের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:  

দক্ষিণ আফ্রিকায় হার্টঅ্যাটাকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় দক্ষিণ আফ্রিকার ইডেন ভিল হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃতের নাম আসাদুজ্জামান মুন্সি (৪০)। তিনি বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের উত্তর রাকুদিয়া গ্রামের মৃত আবু বক্কর মুন্সির ছেলে।

দক্ষিণ আফ্রিকার প্রবাসী আসাদুজ্জামানের মৃত্যুর বিষয়টি তার ঘনিষ্ঠ বন্ধু ও দক্ষিণ আফ্রিকা প্রবাসী আরিফ হোসেন ফরাজি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে কর্মস্থলে যাওয়ার পর হার্টঅ্যাটাকে আক্রান্ত হলে আসাদুজ্জামানকে দক্ষিণ আফ্রিকা ইডেন ভিল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃতের ছোট ভাই গোলাম রাব্বানী মুন্সি বলেন, ২০১৪ সালে পরিবারে সফলতা ফেরাতে দক্ষিণ আফ্রিকায় যান আসাদুজ্জামান। দাম্পত্য জীবনে তিনি এক ছেলে এক মেয়ের জনক। লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ

দক্ষিণ আফ্রিকায় বরিশালের আসাদুজ্জামানের মৃত্যু

আপডেট সময় ০৫:২৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬