ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:

দেশের স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী ও জনমুখী করতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘দ্য ফার্স্ট হেলথ ক্যাডার ডে-২০২৬’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জনসংখ্যার তুলনায় দেশে চিকিৎসকের সংখ্যা এখনো প্রয়োজনের তুলনায় কম। একই সঙ্গে সরকারি হাসপাতালগুলোতে জনবল ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতি উত্তরণে সরকার ও চিকিৎসকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রী বলেন, অতীতে স্বাস্থ্য খাতে সৃষ্ট নানা অসঙ্গতি দূর করে আধুনিক ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা ও জেলা পর্যায়ে কর্মরত চিকিৎসকদের দায়িত্বশীলভাবে কর্মস্থলে থেকে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।

চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, চিকিৎসকদের যৌক্তিক দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং চিকিৎসকদের সমস্যা সমাধানে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল

আপডেট সময় ১১:১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬