ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক: 

সে বেসরকারি একটি হাসপাতালের কর্মীদের হামলার শিকার হয়েছেন স্বজনরা। এ সময় তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপরও হামলার অভিযোগ ‍উঠেছে।বৃহস্পতিবার(৩০ জুলাই) দুপুরে এম. এ রশীদ হাসপাতালে এ ঘটনা ঘটে।

মৃত জেরিনের স্বামী দেলোয়ার হোসেন অভিযোগ করেন, গত ৯ জুলাই তার স্ত্রীর পেটে সিস্টের ব্যথা নিয়ে এম. এ রশীদ হাসপাতালে ভর্তি হন। এ সময় হাসপাতালের কর্তৃপক্ষ দ্রুত অপারেশনের পরামর্শ দেন। পরে ডা. হারুন অর রশিদের তত্ত্বাবধানে সিস্টের অপারেশন হয়। প্রথমদিন রোগী স্বাভাবিক থাকলেও অপারেশনের দ্বিতীয় দিন থেকে পেট এবং পেটের চামড়া ফুলে যেতে থাকে। স্ত্রী জেরিনের শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে চাইলেও হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা সাতদিন রোগীকে ধরে রাখে।

তিনি আরও জানান, রোগীর শারীরিক অবস্থার আরও অবনতি হলে ইউনাটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে গিয়ে জানতে পারেন অপরেশনের সময় তার স্ত্রী জেরিনের খাদ্যনালী কেটে ফেলায় খাবার ছিদ্র হয়ে পেটে মারাত্মকভাবে ইনফেকশন হয়েছে। এমন পরিস্থিতিতে ইউনাটেড হাসপাতালেও আরেকটি অপারেশন করলেও রোগীর অবস্থার কোন উন্নতি হয়নি। উল্টো সেখানেও ছয়দিন ধরে রাখার পর আমাদেরকে জানানো হয় রোগীর মৃত্যু হয়েছে।

দেলোয়ার হোসেন বলেন, ইউনাইটেড এবং এম. এ রশীদ হাসপাতাল একই গ্রুপের হওয়ায় তারা আমাকে অর্থ দেওয়ারও চেষ্টা করে। স্ত্রীকে দাফন করে আজ দুপুরে এম. এ রশীদ হাসপাতালে ভুল চিকিৎসার বিষয়টি জানাতে আসলে হাসপাতালের স্টাফরা আমার ওপর ও স্বজনদের ওপর হামলা করে।

এ সময় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনায় তথ্য সংগ্রহ করতে গেলে এম. এ রশীদ হাসপাতালের কর্মীদের সাংবাদিকদের ওপর চড়াও হন। তবে অভিযোগের বিষয়ে জামালপুর এম. এ রশীদ হাসপাতাল কর্তৃপক্ষের কেউ গণ্যমাধ্যমে বক্তব্য দিতে রাজি হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

আপডেট সময় ০৯:৩০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬