ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক বেতন বৃদ্ধির সমান্তরালে দুর্নীতি দমনেও কঠোর হতে হবে: মুনীর চৌধুরী ব্রাজিলের জার্সি গায়ে ‘পল্টি মারলেন’ সাকিব আছিয়া-রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সোহেল-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ খুলনায় নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

রাস্তার গাছ পড়ে প্রাণ গেল অটোচালকের

অাকাশ জাতীয় ডেস্ক:

সকাল থেকে টানা বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া। এই হালকা বৃষ্টির মধ্যেই এলাকার তিনজন যাত্রী নিয়ে বাড়ির পথে যাচ্ছিলেন অটোচালক কোরবান আলী। পথিমধ্যে হঠাৎ রাস্তার পাশের একটি গাছ ওই অটোর উপর আছড়ে পড়ে। এতে অটোটি দুমড়ে-মুচড়ে গিয়ে অটোচালক কোরবান ঘটনাস্থালেই নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। শুক্রবার বিকেল ৫টার দিকে নগরীর শালবাগান এলাকায় সড়ক ও জনপদ (সওজ) কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তাদের মধ্যে তিনজনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত অটোচালক কুরবান আলী (২৮) নগরীর নগরীর শাহ মখদুম থানার ভোলাবাড়ি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। আহতরা হলেন, এই গ্রামের পারভেজের স্ত্রী হাসি বেগম (৩২) ও বাবুলের স্ত্রী পারুল (৩০)। এছাড়াও সাত বছরের একটি শিশুও আহত হয়েছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে একটি অটোরিকশা শালবাগান হয়ে রেলগেট এলাকার দিকে যাচ্ছিলো। পথে সড়ক ও জনপদ (সওজ) বিভাগীয় কার্যালয়ের মসজিদের উত্তরে পৌঁছালে রাস্তার ধারে একটি বিশালাকৃতির গাছ অটোরিকশার উপর পড়ে। এতে অটোরিকশার দুমড়ে-মুচড়ে গিয়ে চালক নিহত হয়। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে বাকি যাত্রীদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয়রা আরও জানান, সকাল থেকে টানা বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার কারণে গাছটি উপড়ে যেতে পারে। পরে আহতদের উদ্ধার করে গাছটি সরিয়ে নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সেলিম বাদশা বলেন, শালবাগান এলাকায় একটি গাছ পড়ে অটোচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোর যাত্রীরা গুরুতর আহত হয়েছে।

পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় রাস্তার উপর থেকে গাছটি সরানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে জানান ওসি তদন্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের

রাস্তার গাছ পড়ে প্রাণ গেল অটোচালকের

আপডেট সময় ১০:৪৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭