ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ বিয়ে বাড়িতে প্রেমিকার হানা, লজ্জায় বাবার আত্মহত্যা মিসর বন্দরে ড্রোন হামলা, দুই জাহাজে আগুন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির নেতারা হজের খরচ কমাতে সৌদির সঙ্গে আলোচনা চলছে : বিমান প্রতিমন্ত্রী মানবপাচার প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল জামায়াতের পতন আমরা দেখতে পাচ্ছি : শাহেদ আলম

জামায়াতের পতন আমরা দেখতে পাচ্ছি : শাহেদ আলম

আকাশ জাতীয় ডেস্ক: 

সাম্প্রতিক নানা ইস্যুতে জামায়াতের পতন আমরা দেখতে পাচ্ছি বলে মন্তব্য করেছেন সাংবাদিক শাহেদ আলম।

বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিক শাহেদ আলম বলেন, ‘৫ আগস্টের পরে রাষ্ট্র একটি ক্রসরোডে চলে গিয়েছিল। যেখানে ডানপন্থি সমাজব্যবস্থা হবে ধর্মের নামে উন্মাদনা… হবে মুক্তিযুদ্ধের নামে ফ্যাসিবাদ বিতারণের পর ধর্মের নামে ফ্যাসিবাদী রাষ্ট্র রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা হবে নাকি বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হবে পার্লামেন্টারি ডেমোক্রেসি থাকবে; যেখানে নির্বাচন হবে, গণতান্ত্রিক সরকারব্যবস্থা হবে। তো সেই আমরা যারা জুলাইয়ে একসাথে কাজ করেছিলাম জুলাইয়ের আগে… সবাই চলে গেল ধর্মের নামে ফ্যাসিবাদের রাষ্ট্রব্যবস্থার পক্ষে। আর আমি একলা যুদ্ধ চালিয়ে গেলাম যে আমাদের মধ্যমপন্থার রাজনীতি লাগবে; লিবারেল ডেমোক্রেসি লাগবে, পার্লামেন্ট ডেমোক্রেসি লাগবে… নট বিপ্লবী সরকার। তো এটা হলো কনসেপ্ট। এই কনসেপ্টে যত ছোট ছোট আন্দোলন হয়েছে, যত ইস্যু তৈরি হয়েছে, সবগুলোকে এই ব্যাপক জনগোষ্ঠীর বিরুদ্ধে আমাকে মুক্তিযুদ্ধ, নারী স্বাধীনতা ও সংখ্যালঘুর পক্ষে অবস্থান করতে হয়েছে।’

তিনি বলেন, ‘যারা জামায়াতে ইসলামীকে ভোট দিয়েছিল তারাও অনেকে আফসোস করছেন এখন, যে আমার ভোটটা নষ্ট করেছি। আমরা কোনোদিন দেখিনি যে সরকার গঠনের পরে বিরোধী দলের জনপ্রিয়তা কমে আর সরকারের জনপ্রিয়তা বাড়ে। কিন্তু আমরা এটাই দেখছি যে, আমাদের মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাকের ভাষায়- বিরোধী দলের পতন দেখছি একের পর এক ঘটনায়।’

তিনি আরও বলেন, ‘এনসিপি ও জামায়াতের যে রাজনীতির মুখোশ সেটি এত দ্রুত উন্মোচিত হয়ে যাবে সেটি কল্পনা করিনি। বিরোধী দলের পতন হতে পারে কারণ মানুষ তাদের এই হিপোক্রেসি … ভালো মানুষের আড়ালে যে তাদের মূর্খতা, সংসদে একজন এমপি নেই যে কথা বলতে পারেন। সংসদের বাইরে তারা যে ইসলামের রাজনীতির লেবাস করে…তারা পর্দা রেখে ওপারের ব্যাপারে কথা বলে। কিন্তু দেখা যাচ্ছে, ব্যক্তি জীবনে তারা তাদের চরিত্র… আমাদের মতো যারা মানুষ তাদের চেয়েও হাজার গুণে খারাপ। যশোরের একজন এমপির বাড়িতে জনগণ হামলা চালাচ্ছে… কারণ হচ্ছে তাদের পতন আমরা দেখতে পাচ্ছি।’

সাংবাদিক শাহেদ আলম বলেন, ‘এবারের নির্বাচনে জামায়াত যে রেজাল্ট করেছে, এটা তাদের ইতিহাসের সবচেয়ে ভালো ফল। আগামী নির্বাচনে তাদের আসন সংখ্যা আবার ২০-২৫ এ নেমে আসবে। প্রশাসন, সরকার, সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে থাকার পরেও রিভল্ট করছে, আর তাদের মুখোশ যেভাবে একটু একটু করে খুলে বসছে, সেই জায়গায় বিএনপি সরকার মিনিমাম পারফরম্যান্স দখলে নেয়নি। বিপরীতে শিবিরের লোকজন ছাত্রলীগের রাজনীতি কায়েম করছে ক্যাম্পাসে ক্যাম্পাসে। এভাবে চললে আগামী নির্বাচনে জামায়াতের আসন নিচে নেমে যাবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

জামায়াতের পতন আমরা দেখতে পাচ্ছি : শাহেদ আলম

আপডেট সময় ০১:১৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬