ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানে বাড়ির ছাদ ধসে ৮ জনের প্রাণহানি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের লাহোরে একটি বাড়ির ছাদ ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২৯ জুলাই) শহরের হারবান্সপুরা এলাকায় গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। খবর দ্য ডনের

লাহোরের ডেপুটি কমিশনার (ডিসি) অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মুহাম্মদ আলী ইজাজ নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয়, তিনি ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা তদারকি করছেন।

বিবৃতিতে বলা হয়, রেসকিউ ১১২২-এর সদস্যরা জেলা প্রশাসনের সহযোগিতায় ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। আটকে পড়াদের জীবিত উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

উদ্ধার অভিযান দ্রুত শেষ করতে ভারী যন্ত্রপাতিও মোতায়েন করা হয়েছে। ডিসি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধ্বংসস্তূপে আটকে থাকা সবাইকে নিরাপদে উদ্ধারের নির্দেশ দিয়েছেন।

এ ছাড়া ছাদ ধসের কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এর মাত্র এক মাস আগে লাহোরের কাহনা এলাকায় একটি কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু হয়েছিল। ওই ঘটনার পর কোচিং সেন্টারের মালিক ও ভবনের ঠিকাদারের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

তদন্তে জানা যায়, জরাজীর্ণ ভবনের ছাদের ওপর অতিরিক্ত মাটি ফেলার কারণে অতিরিক্ত চাপ সৃষ্টি হয় এবং সেটিই ধসের কারণ ছিল।

এর আগে চলতি বছরের মে মাসের শুরুতে ডেরা গাজী খান জেলার একটি বেসরকারি স্কুলের শ্রেণিকক্ষের ছাদ ধসে চার শিশু নিহত এবং অন্তত ২০ জন আহত হন। তদন্তে উঠে আসে, ভবন সম্প্রসারণের কাজ চলাকালে ছাদের ওপর বালু ও ইট রাখা হয়েছিল। অতিরিক্ত ভার বহন করতে না পেরে ছাদটি ধসে পড়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাকিস্তানে বাড়ির ছাদ ধসে ৮ জনের প্রাণহানি

আপডেট সময় ১২:৫০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬