ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

নিউইয়র্ক বইমেলার পুরস্কার পেলেন ড. মোস্তফা সারওয়ার

আকাশ জাতীয় ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ‘চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা-২০২৬’-এ সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘বিলস অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন এমেরিটাস অধ্যাপক, সাবেক উপাচার্য ও লেখক ড. মোস্তফা সারওয়ার।

গত ২৫ ও ২৬ জুলাই নিউইয়র্ক সিটির নিকটবর্তী চেস্টনাট রিজের থ্রিফোল্ড এডুকেশনাল সেন্টারে দুই দিনব্যাপী এ আয়োজন করে বেঙ্গলি ইন্টারন্যাশনাল লিটারারি সোসাইটি (বিলস)। এবারের প্রতিপাদ্য ছিল ‘বিশ্বসাহিত্য ও সংস্কৃতিতে শাড়ি’।

অনুষ্ঠানে ড. মোস্তফা সারওয়ার বইমেলার উদ্বোধন করেন। পরে ‘যুক্তরাষ্ট্রের ২৫০ বছর: বাংলা সাহিত্যের পূর্ব-পশ্চিম’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে তিনি বলেন, ভাষা যখন নতুন প্রজন্মের জীবনের বাহন হয়ে ওঠে, তখনই তা অর্থবহ হয়ে ওঠে। তাই বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রধান কবি সুবোধ সরকার, জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা, ড. মোহাম্মদ মাসুমসহ বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, তুরস্ক, গায়ানা ও ডোমিনিকান রিপাবলিকসহ বিভিন্ন দেশের কবি, সাহিত্যিক, গবেষক ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন।

দুই দিনব্যাপী আয়োজনে সেমিনার, বইমেলা, কবিতা ও গল্পপাঠ, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিল্পকর্ম প্রদর্শনী এবং সৃজনশীল লেখালেখির বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে পূর্ব-পশ্চিমের সাংস্কৃতিক মেলবন্ধন এবং সাহিত্যে বিশেষ অবদানের জন্য ড. মোস্তফা সারওয়ারের হাতে ‘বিলস অ্যাওয়ার্ড-২০২৬’ তুলে দেওয়া হয়। এছাড়া প্রথমবারের মতো প্রবর্তিত ‘বিলস রাইটার্স-ইন-রেসিডেন্স অ্যাওয়ার্ড’ পান ভারতের কবি সুবোধ সরকার এবং বাংলাদেশের কবি মুহম্মদ নূরুল হুদা।

অনুষ্ঠান শেষে আগামী বছরের রকল্যান্ড রিট্রিট ও বইমেলার তারিখ ঘোষণা করা হয় ২৪ ও ২৫ জুলাই। আগামী আসরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মেঘনা থেকে মিসিসিপি’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্ক বইমেলার পুরস্কার পেলেন ড. মোস্তফা সারওয়ার

আপডেট সময় ০৭:৪০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬