ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

ফেসবুকে কাবা শরীফ অবমাননায় কলেজছাত্র গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

পবিত্র কাবা শরীফকে অবমাননা করে ফেসবুকে আপত্তিকর ছবি ও কিছু মন্তব্য করায় লালমনিরহাটে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় শ্যামল চন্দ্র শিমুল (২৪) নামে এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের মেঘারাম ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শ্যামল চন্দ্র শিমুল লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের হরবানীনগর চওড়াটারী এলাকার চিত্ত রঞ্জন রায়ের ছেলে। তিনি স্থানীয় উত্তর বাংলা ডিগ্রী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ছবি ও কিছু মন্তব্য নিজ আইডিতে শেয়ার করে শ্যামল চন্দ্র শিমুল।

বিষয়টি জানা জানি হলে তার প্রতিবেশী আবুল কালাম আজাদের ছেলে কামরুজ্জামান রাজু (২৮) বাদী হয়ে গত বুধবার (১৮ অক্টোবর) শ্যামল ও অজ্ঞাত ঠিকানার মুহাম্মদ সাফেক উদ্দিনকে আসামি করে কালীগঞ্জ থানায় তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় পলাতক আসামি শ্যামল চন্দ্রকে মেঘারাম ব্রীজ এলাকায় থেকে গ্রেফতার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

ফেসবুকে কাবা শরীফ অবমাননায় কলেজছাত্র গ্রেফতার

আপডেট সময় ১০:৩৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭