ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আইসিইউতে নায়িকা

আকাশ বিনোদন ডেস্ক :

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী মেঘলা মুক্তা। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসকরা তাঁর জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছেন।

বুধবার (২৯ জুলাই) মেঘলা মুক্তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়।

পোস্টে বলা হয়, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে মেঘলা মুক্তা এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে আছেন এবং তাঁর অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। এই কঠিন সময়ে সবাই তাঁকে প্রার্থনায় রাখুন। আমরা তাঁর সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনা করছি।’

এতে আরও বলা হয়, ‘দয়া করে কোনো যাচাইহীন তথ্য বা গুজব ছড়াবেন না। আমরা নতুন কোনো আপডেট পাওয়ামাত্রই অফিশিয়াল পেজে জানিয়ে দেব।’

খবরটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রীর সহকর্মী, ভক্ত ও অনুসারীরা। অনেকেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করে মন্তব্য করেছেন।

মডেলিং ও র‍্যাম্পে কাজের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন মেঘলা মুক্তা। পরে তিনি তেলেগু চলচ্চিত্র ‘সাকালা কালা ভাল্লাভুডু’-তে অভিনয় করেন। দেশের চলচ্চিত্র ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’-তে তাঁর অভিনয় প্রশংসিত হয়। সবশেষে ‘চক্র ২’ ওয়েব কনটেন্টে অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আইসিইউতে নায়িকা

আপডেট সময় ০৩:১০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬