ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ সময়ের দাবি: গণপূর্ত মন্ত্রী নিজের মেয়েকে উত্ত্যক্তের অভিযোগ, গ্রাম্য সালিশে বাবাকে ৩৩ বেত্রাঘাত সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মামুনুল হকের ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার মিয়ানমার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে: আনোয়ার ইব্রাহিম

রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক: 

রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড- এক নারীকে এমন প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে নরসিংদীর শিবপুরের এক বিএনপি নেতার বিরুদ্ধে।

ভুক্তভোগী নারীর করা এমন অভিযোগের একটি ভিডিও বক্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে; যা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

অভিযুক্ত আশরাফ উদ্দিন আকন্দ পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তিনি বলছেন, আমার পা ভেঙে গত ৫ মাস ধরে ঘরে বসা। ওই নারীর সঙ্গে আমার দেখাই হয়নি। আমি কিভাবে তাকে দেখা করতে বলবো?

তিনি অভিযোগ করেন, নরসিংদীতে কয়েকটি নারী সদস্যের সমন্বয়ে হানিট্র্যাপ চক্র গড়ে তুলেছে জেলার আলোচিত-সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর মাসুদ রানা বাবুল। এই চক্রটিই বিএনপি নেতাসহ সাধারণ মানুষদের ব্ল্যাকমেইলের জন্য বিভিন্ন সময় বিভিন্ন নারীদের দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ায় এবং পরে তারা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এরই মধ্যে হানিট্র্যাপ চক্রের মূলহোতা মাসুদ রানা বাবুলের অন্যতম সহযোগী রেজোয়ানা শারমীন ইভা নরসিংদীর প্রভাবশালী রাজনৈতিক নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে শারীরিক সর্ম্পক ও ধর্ষণের অভিযোগ তোলেন। এই চক্রটির কাজই ব্ল্যাকমেইলিং।

শিবপুরের বান্দারদিয়া গ্রামের ওই নারী সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বক্তব্যে অভিযোগ করেন, আশরাফ উদ্দিন আকন্দ তাকে রাত ১২টার দিকে পুকুরপাড়ে দেখা করতে বলেন। বিনিময়ে তাকে একটি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

তিনি অভিযোগ করেন, এর আগেও আশরাফ উদ্দিন আকন্দ গরিব ও অসহায় মানুষের জন্য বরাদ্দের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সুযোগ-সুবিধা থেকে তাকে বঞ্চিত করেছেন।

এ ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ভিডিওটির সত্যতা ও অভিযোগের বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।

অভিযুক্ত আশরাফ উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমার দলেরই কিছু লোকের প্ররোচনায় পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। প্রায় পাঁচ মাস আগে আমার পা ভেঙে যায়। এখনো আমি পুরোপুরি সুস্থ নই। এমন অবস্থায় রাত ১২টার সময় পুকুরপাড়ে যাওয়ার প্রশ্নই উঠে না। বিষয়টি সবাই বিবেচনা করবেন বলে আশা করি।

তিনি আরও বলেন, অভিযোগকারী নারী মাছিমপুর ইউনিয়নের খড়িয়া গ্রামের বাসিন্দা। ঈদের সময় তিনি আমার কাছে কাপড় ও চালের স্লিপ চেয়েছিলেন। আমি তা দিতে পারিনি। এরপর থেকেই আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে।

এ বিষয়ে শিবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, আমি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখেছি। আমি যতটুকু জানি, আশরাফ উদ্দিন এমন ঘটনার সঙ্গে সম্পৃক্ত হওয়ার কথা না। তিনি ভালো লোক। প্রায় পাঁচ মাস আগে তার পা ভেঙে গেছে। এখনো ঘরেই বসে থাকেন, বের হতে পারেন না। এ রকম ব্যক্তি এমন প্রস্তাব দেবেন বলে আমার মনে হয় না।

তিনি আরও বলেন, শিবপুরে ফ্যামিলি কার্ডের কার্যক্রম এখনো শুরু হয়নি। তাহলে এমন কাজ কীভাবে হবে, তা আমার বোধগম্য নয়। যে নারী অভিযোগ করেছেন, তিনি বেশি সুবিধার নন। আগে তার নাকি অনেকগুলো বিয়ে হয়েছে। তবে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ সময়ের দাবি: গণপূর্ত মন্ত্রী

রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় ০২:৪০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬