ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

শুটিং সেটে দুর্ঘটনায় গুরুতর আহত জুনিয়র এনটিআর

আকাশ বিনোদন ডেস্ক :

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা জুনিয়র এনটিআর শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন। সোমবার একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালে তাঁর কাঁধে গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পরপরই তাঁকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী অন্তত ৬ থেকে ৮ সপ্তাহ তাঁকে সব ধরনের কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।

অভিনেতার অফিসিয়াল টিমের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আজ সন্ধ্যায় শ্রী এনটিআর কাঁধে ইনজুরির শিকার হয়েছেন। ড. জে. মধুসূদন রাও এবং ড. আর. এ. পুরমচন্দ্র তেজস্বীর নেতৃত্বাধীন বিশেষজ্ঞ চিকিৎসক দল তাঁকে আগামী ৬ থেকে ৮ সপ্তাহের জন্য সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশনা দিয়েছেন।’

ভক্তদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে একই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ভয়ের কিছু নেই, তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতি সম্পর্কে যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিচালক প্রশান্ত নীলের বহুল প্রতীক্ষিত বিগ বাজেট সিনেমা ‘ড্রাগন’-এর শুটিং সেটেই এই দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কোন দৃশ্যের শুটিং চলাকালে তিনি আহত হয়েছেন, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ‘কেজিএফ’ ও ‘সালার’খ্যাত নির্মাতা প্রশান্ত নীল পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন জুনিয়র এনটিআর।

গত মে মাসে অভিনেতার জন্মদিন উপলক্ষে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছিল।

১৯৬০-এর দশকের প্রেক্ষাপটে নির্মিত এই গ্যাংস্টার ড্রামায় ‘লুগার’ নামে এক নির্মম ভাড়াটে খুনির চরিত্রে দেখা যাবে জুনিয়র এনটিআরকে। তাঁর বিপরীতে অভিনয় করছেন বলিউড তারকা অনিল কাপুর। ছবিতে তিনি ভারতের নারকোটিক্স ব্যুরোপ্রধানের ভূমিকায় অভিনয় করবেন এবং এনটিআরের চরিত্রের সঙ্গে তাঁর মুখোমুখি সংঘাতই হবে গল্পের অন্যতম আকর্ষণ।

এ ছাড়া সিনেমাটিতে গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রুক্মিণী বসন্ত, আশুতোষ রানা, খুশবু সুন্দরসহ আরও অনেক শিল্পী। প্রথমে চলতি বছরের মাঝামাঝি সময়ে ছবিটি মুক্তির পরিকল্পনা থাকলেও, বিশাল ক্যানভাসে নির্মিত এই মেগা প্রজেক্টের মুক্তির সূচি পরিবর্তন করা হয়েছে।

নতুন ঘোষণা অনুযায়ী, ‘ড্রাগন’ আগামী ১১ জুন ২০২৭ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

শুটিং সেটে দুর্ঘটনায় গুরুতর আহত জুনিয়র এনটিআর

আপডেট সময় ০৮:২০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬