ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুন ক্লাবে ‘ভোজিনহা’ নাম ব্যবহার করতে পারবে না কেপ ভার্দের গোলরক্ষক

আকাশ স্পোর্টস ডেস্ক:

২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের দুর্দান্ত পারফমেন্সে অন্যতম নায়ক ছিলেন গোলরক্ষক ভোজিনহা। একের পর এক অসাধারণ সেভ করে তিনি শুধু নিজের দলকেই নকআউট পর্বে তুলতে সাহায্য করেননি, বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদেরও নজর কেড়েছিলেন। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এবার চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোতে যোগ দিয়েছেন ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষক। তবে নতুন ক্লাবে যোগ দিয়েই অদ্ভুত এক সমস্যার মুখে পড়েছেন তিনি। পরিচিত নাম ‘ভোজিনহা’ ব্যবহার করেই আর মাঠে নামতে পারবেন না।

চিলির শীর্ষ ফুটবল লিগের বর্তমান নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের জার্সিতে ডাকনাম বা ছদ্মনাম ব্যবহার করার অনুমতি নেই। প্রত্যেক ফুটবলারকে নিজের পুরো নাম বা পারিবারিক পদবি ব্যবহার করতে হয়। কেউ এই নিয়ম ভঙ্গ করলে ম্যাচে স্বয়ংক্রিয়ভাবে হলুদ কার্ড দেখানো হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্লাবকেও আর্থিক জরিমানার মুখে পড়তে হবে।

এই নিয়মের কারণেই বিপাকে পড়েছেন ভোজিনহা। বিশ্বকাপে কোটি কোটি দর্শক তাকে ‘ভোজিনহা’ নামেই চিনেছেন। কিন্তু সেটি তার প্রকৃত নাম নয়। তার আসল নাম জোসিমার জোসে এভোরা দিয়াস। ফলে নিয়ম পরিবর্তন না হলে কোলো-কোলোর হয়ে নতুন মৌসুমে তার জার্সিতে ‘ভোজিনহা’র বদলে ‘এভোরা’, ‘দিয়াস’ অথবা ‘এভোরা দিয়াস’ লেখা থাকবে।

তবে এখনো একটি সম্ভাবনা রয়েছে। কোলো-কোলোর সভাপতি আনিবাল মোসা যদি লিগের সভাপতিদের পরিষদের সর্বসম্মত সমর্থন নিয়ে নিয়ম পরিবর্তন করাতে পারেন, তাহলেই কেবল নিজের পরিচিত ডাকনাম ‘ভোজিনহা’ ব্যবহার করার সুযোগ পাবেন এই গোলরক্ষক। তবে এমন অনুমোদন পাওয়া সহজ হবে না বলেই মনে করা হচ্ছে।

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পরই মুক্ত খেলোয়াড় হিসেবে ভোজিনহাকে দলে ভেড়ায় কোলো-কোলো। এটি তার দীর্ঘ ক্যারিয়ারের অন্যতম বড় দলবদল হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে কেপ ভার্দে, অ্যাঙ্গোলা, মলদোভা, পর্তুগাল, সাইপ্রাস ও স্লোভাকিয়ার বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি।

আরেকটি বিষয়ও ভোজিনহার জন্য হতাশার। কোলো-কোলোর এক নম্বর জার্সিটি আগেই দখলে রেখেছেন গোলরক্ষক ফার্নান্দো ডি পল। ফলে নামের পাশাপাশি নিজের পছন্দের জার্সি নম্বরও পাচ্ছেন না তিনি। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নতুন মৌসুমে ১৬ নম্বর জার্সি পরে মাঠে নামতে পারেন কেপ ভার্দের এই অভিজ্ঞ গোলরক্ষক।

বিশ্বকাপে তার অসাধারণ নৈপুণ্য ভক্তদের মনে আলাদা জায়গা করে দিলেও, নতুন ক্লাবে এসে তাকে শুরু করতে হচ্ছে একেবারে নতুন পরিচয়ে। ফলে ‘ভোজিনহা’ নামটি আপাতত বিশ্বকাপের স্মৃতিতেই সীমাবদ্ধ থাকার সম্ভাবনাই বেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নতুন ক্লাবে ‘ভোজিনহা’ নাম ব্যবহার করতে পারবে না কেপ ভার্দের গোলরক্ষক

আপডেট সময় ০৩:১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬