ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

রাজনৈতিক স্থিতিশীলতা ও জনসম্পৃক্ততা বজায় থাকলে উন্নয়নের গতি আরও বাড়বে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি কিশোর গ্যাং, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তরুণদের খেলাধুলা, লেখাপড়া ও দক্ষতা অর্জনে মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

সোমবার(২৭ জুলাই) ফেনীর দাগনভূঞা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ আহ্বান জানান। সভায় এলাকার উন্নয়ন, আইনশৃঙ্খলা, শিক্ষা, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন মন্ত্রী।

এ সময় স্থানীয় বাসিন্দারা সড়ক, নদীভাঙন, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য নাগরিক সমস্যার বিভিন্ন বিষয় মন্ত্রীর সামনে তুলে ধরেন। পরে পরিবেশমন্ত্রী এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় পরিবেশমন্ত্রী উপজেলা রাজাপুর ইউনিয়ন, পূর্বচন্দ্রপুর ইউনিয়ন সিনবদুরপুরসহ বিভিন্ন স্থানের জনসাধারণের সঙ্গে কথা বলে সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী

আপডেট সময় ০৮:৪০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬