ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

পটুয়াখালীর দুমকি উপজেলায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার(২৭ জুলাই) ভোরে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের জামলা এলাকার একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশুটির মা নুপুর বেগম বাদী হয়ে দুমকি থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ স্থানীয়রা জানায়, ভোরে ওই শিশু শিক্ষার্থীকে মাদ্রাসায় একা পেয়ে একটি কক্ষে ডেকে নেন শিক্ষক ইব্রাহীম। এরপর শিশুটিকে সেখানে বলাৎকার করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে এ বিষয়ে কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতি দেখান তিনি। পরে শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি খুলে বলেন। বিষয়টি জানাজানির পর স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, শিশুটির মা নুপুর বেগম বাদী হয়ে বলাৎকারের চেষ্টার ঘটনায় একটি অভিযোগপত্র দিয়েছেন। আসামিকে কোর্টে চালান দেওয়ার প্রস্তুতি চলছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক

আপডেট সময় ০৫:২০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬