ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

ভৈরবে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

আকাশ জাতীয় ডেস্ক:

কিশোরগঞ্জের ভৈরবে ‘আকবরনগর’ বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে মাসুদ মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর ও আকবরনগর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মাসুদ মিয়া মিরারচর গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে দুপুর ১টা পর্যন্ত সংঘর্ষ চলছিল। এ ঘটনায় ভৈরব ও কুলিয়ারচর রেলস্টেশনে দুটি ট্রেন প্রায় দুই ঘণ্টা ধরে আটকা পড়ে। সংঘর্ষ চলাকালে গ্রামবাসী রেললাইন অবরোধ করে রাখেন। ভৈরবে ঢাকা-কিশোরগঞ্জগামী ‘এগারসিন্ধু’ এবং কুলিয়ারচর স্টেশনে ময়মনসিংহ-চট্টগ্রামগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেন আটকা পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত আকবরনগর বাজারের নামকরণ নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। কালিকাপ্রসাদ ইউনিয়নের দুটি গ্রামের বাসিন্দাই বাজারটির নাম নিজেদের গ্রামের নামে করার দাবি জানিয়ে আসছিলেন।

স্থানীয়দের দাবি, কয়েক বছর আগে সালিসের মাধ্যমে বাজারটির নাম ‘আকবরনগর-মিরারচর’ রাখা হয়েছিল। তবে সম্প্রতি আকবরনগর গ্রামের বাসিন্দারা বাজারের নাম শুধু ‘আকবরনগর’ করার দাবি জানান। অন্যদিকে, মিরারচর গ্রামের বাসিন্দারা ‘আকবরনগর-মিরারচর’ নামে বাজারটির নামকরণের দাবি করে আসছিলেন।

এ নিয়ে কয়েকদিন ধরে দুই গ্রামে উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে সোমবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মিরারচর গ্রামের মাসুদ মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া সংঘর্ষে উভয় পক্ষের প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভৈরব থানার ওসি লিমন বোস বলেন, বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে মাসুদ মিয়া নামে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র‌্যাব যৌথভাবে কাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

ভৈরবে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

আপডেট সময় ০১:২০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬