ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

অন্তবর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বিএনপি সরকারের মাত্র চার মাসে ১১৭টি অধ্যাদেশকে আইনে পরিণত করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার সন্ধ্যায় যশোর শহরের চৌরাস্তা মোড়ে গণহত্যাকারী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে গণসমাবেশ তিনি এই কথা বলেন।

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজিত এই সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, অন্তবর্তী সরকারে যে কয়েকটি অধ্যাদেশ আইনে পরিণত হয়নি; বিএনপি একটি বারের জন্য বলেনি অধ্যাদেশগুলো আইনে পরিণত করবে না। বিএনপি মনে করছে বাকিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবাধিকার, গুম হত্যার শিকার অন্যদলগুলোর চেয়ে বেশি শিকার বিএনপির নেতাকর্মীরা। ফলে এমন গুরুত্বপূর্ণ অধ্যাদেশ আরোও যাচাই-বাছাই শেষে বাকীগুলোকেও আইনে পরিণত করবে এই সরকার।

জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা দীর্ঘদিন যাদের সাথে রাজনীতি করেছি, যারা কেমন অচেনা হয়ে গেছে। সংসদে এক ভাষায় কথা বলেন, সংসদের বাইরে কথা বলেন আরেক ভাষায়। আল্লাহপাক ধর্য্যশীলদের পছন্দ করে। কিন্তু তাদের ধর্য্য সইছে না। তারা চাইছে পাঁচ মাসেই বিএনপি সরকার পরিবর্তন করতে। এটি কখনোই সম্ভব না। কেননা দেশের জনগণ অনেক আকাঙ্ক্ষা; অনেক স্বপ্ন নিয়ে তারেক রহমানকে ক্ষমতায় বসিয়েছে। তাই বলবো

প্রতিমূর্হতে ধর্মের গল্প না দিয়ে, ইসলামকে যদি চরিত্র ধারন করেন, হৃদয়ে ধারণ করেন, তাহলে বলবো, ধর্য্য ধারণ করেন।’

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী এমপি, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগর প্রমুখ। এর আগে যশোরের আট উপজেলা থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিলসহকারে যোগদেন সমাবেশ স্থলে। মিছিল স্লোগানে ঢল নামে নেতাকর্মীদের।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আপডেট সময় ১১:৩০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬