ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস

আকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করে বলেছেন, “বিএনপি খাল খনন করতে গিয়ে শ্রমিকের টাকা খাওয়া, মাটি খাওয়া শুরু করেছে। এখন বাকি শুধু খাল খাওয়া।”

‎শনিবার (২৫ জুলাই) বিকালে ধোবাউড়ায় ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‎সারজিস আলম বলেন, আগামীর লড়াই কোনো দলীয় লড়াই নয়। এটি ভালো-মন্দের লড়াই, ন্যায়-অন্যায়ের লড়াই, জুলুম আর মজলুমের লড়াই। এ দুই পক্ষের মধ্যে একটি পক্ষ আপনাকে বেছে নিতে হবে। আমরা (এনসিপি) যদি ভালো কাজ করি, তাহলে আমাদের সমর্থন দেবেন। আর যদি ভালো কাজ না করি, তাহলে আমাদের সমর্থন করার প্রয়োজন নেই।

‎এর আগে বিকালে ধোবাউড়া উপজেলা পরিষদ চত্বর থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়। পদযাত্রাটি ধোবাউড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ধোবাউড়া মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

‎সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে ‎পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার যদি তাকে গ্রেফতার না করে, তাহলে আমরা ধরে নেব সরকার ও আওয়ামী লীগ একই পথে হাঁটছে। আওয়ামী লীগ যে পথে গেছে, সরকারও সেই পথেই যাবে।

‎সভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতা জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ এবং ধোবাউড়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস

আপডেট সময় ১০:৫০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬