ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ওমরাহ পালনে গিয়ে প্রাণ গেল মাসহ দুই সন্তানের

আকাশ জাতীয় ডেস্ক:

সৌদি আরবের রিয়াদ থেকে মক্কায় ওমরাহ করতে যাওয়ার পথে প্রাইভেট কার দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে রিয়াদ-মক্কা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন পরিবারের আরও দুই সদস্য।

নিহতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পুঠিয়া গ্রামের বাসিন্দা নাজিমুদ্দিন মোল্যার সেজো মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), রিনার মেয়ে জারা (১৫) এবং ছেলে তাসবিক (২০)। আহত হয়েছেন রিনার স্বামী শফিকুল ইসলাম ও বড় ছেলে নাবিল। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাত সাড়ে ৯টার দিকে নিহতের বিষয়টি নিশ্চিত করেন তানিয়া তাহমিনা রিনার ভাই তৌহিদ মোহাম্মাদ মুরাদ। তিনি জানান, তার ভগ্নিপতি শফিকুল ইসলাম ঢাকার উত্তরার বাসিন্দা। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। তিনি প্রায় ২৬ বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন এবং একটি কোম্পানিতে ব্যবস্থাপক পদে কর্মরত আছেন। বর্তমানে তিনি রিয়াদ শহরে পরিবার নিয়ে বসবাস করছেন।

আজ সকালে পরিবারটি রিয়াদ থেকে একটি প্রাইভেটকারে মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে রওনা হয়। তৌহিদ মোহাম্মাদ মুরাদের ভাষ্য অনুযায়ী, রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার যাওয়ার পর পেছন থেকে একটি বড় গাড়ি প্রাইভেট কারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

দুর্ঘটনায় আহত শফিকুল ইসলাম ও বড় ছেলে নাবিলকে গুরুতর অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তারা প্রাইভেটকারের সামনে বসে ছিলেন। ধাক্কাটা গাড়ির পেছন থেকে লাগায় তাঁরা বেঁচে গিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছে, বর্তমানে দু’জনই আশঙ্কামুক্ত রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ওমরাহ পালনে গিয়ে প্রাণ গেল মাসহ দুই সন্তানের

আপডেট সময় ০৮:৪০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬