ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

আকাশ জাতীয় ডেস্ক:  

ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দেশটির আন্দোলনরত ছাত্র- তরুণদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

শনিবার (২৫ জুলাই) বিকালে সিলেট আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ অভিনন্দন জানান।

নাহিদ ইসলাম বলেন, আমরা শুনতে পেলাম, ভারতের শিক্ষামন্ত্রী যার বিরুদ্ধে গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চলছে, তিনি পদত্যাগ করেছেন। আমরা ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে সাধুবাদ জানাই, আন্তরিক অভিনন্দন জানাই। এই যে দেশে দেশে তরুণরা জেগে উঠছে, এটা জুলাই বিপ্লবের ধারাবাহিকতা।

তিনি বলেন, জুলাই বিপ্লব বিভিন্ন দেশে ছড়িয়ে যাচ্ছে, বিভিন্ন দেশের সরকার জনগণকে ভয় পাওয়া শুরু করছে, তারা সতর্ক হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, যে দেশে জুলাই বিপ্লবের ফলে সরকারের পতন হয়েছে, নির্বাচনের পরে এখানে যে সরকার এসেছে; আমরা আশা করেছিলাম তারা জন রায়ের প্রতি শ্রদ্ধাশীল হবে। ছাত্র তরুণদের প্রতি শ্রদ্ধাশীল হবে। কিন্তু আমরা দেখলাম, জনগণের রায়কে তারা অবজ্ঞা করা শুরু করেছে। ৭০ শতাংশ জনগণের রায় দিয়েছে সে রায়কে অবজ্ঞা করছে। বিএনপি যদি জুলাই বিপ্লবকে ভুলে যায়, তরুণদের আন্দোলন ভুলে যায়, ১৪০০ শহীদের আত্মত্যাগের কথা ভুলে যায় তাহলে এর পরিণতি তারেক রহমান ও বিএনপিকে ভোগ করতে হবে।

সংস্কার বনাম সংশোধন এর বিতর্ক ঐকমত্য কমিশনে শেষ হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সেসময় বিএনপি গণভোট ও সংস্কারে রাজি হয়েছে। তারা এখন সংস্কার বুঝে না অথচ তারা ৩১ দফায় সংস্কারের কথা বলা হয়েছে। কিছু দালাল বুদ্ধিজীবী সংশোধনের পক্ষে কথা বলছে। দেশের মানুষ সংস্কারের জন্য জীবন দিয়েছে। বিএনপিও সংস্কারের মূলা ঝুলিয়ে গত ১৭ বছর আন্দোলন করেছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অব. অলি আহমদ। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

আপডেট সময় ০৬:৪৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬