ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন ফেসবুক স্ট্যাটাসে ৯ দফার ঘোষক কাদের: ফিমেল জোন যেন ফিমেল উইংয়ের ‘টিএসসি শাখা অফিস’ না হয় ৩০০ এমপিকে হাওড় ঘুরে আসার আহ্বান নাহিদের ভয়াবহ দাবানল : ফ্রান্সে সরানো হলো ৬৩ হাজার মানুষ, স্পেনে জরুরি অবস্থা মোহাম্মদপুরে এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩ সেলাই আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী স্পিকারের দায়িত্বে কায়সার কামাল বিনিয়োগনির্ভর উৎপাদন ও কর্মসংস্থানই বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির চাবিকাঠি: তিতুমীর মাফিয়া আমলে নির্বাচিত হলেও সাহাবুদ্দিনের বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা ছিল: স্পিকার

ফেসবুক স্ট্যাটাসে ৯ দফার ঘোষক কাদের: ফিমেল জোন যেন ফিমেল উইংয়ের ‘টিএসসি শাখা অফিস’ না হয়

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যাফেটেরিয়ায় নারী শিক্ষার্থীদের জন্য পৃথক ‘ফিমেল জোন’ চালু করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিকালে এ ‘ফিমেল জোন’ উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এসএম ফরহাদ। এর পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং ক্যাম্পাসে আলোচনা সমালোচনা চলছে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও ৯ দফার ঘোষক আব্দুল কাদের শুক্রবার নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি বলেন, ডাকসুর উদ্যোগে টিএসসি ক্যাফেটেরিয়ায় নারী শিক্ষার্থীদের জন্য পর্দার ঘেরাটোপ দিয়ে আলাদা করে ‘ফিমেল জোন’ বানানো হইছে। এটাকে আপাতদৃষ্টিতে ভালো উদ্যোগ হিসেবেই দেখি। কারণ হিজাব-নিকাব পরা পর্দানশীন নারী শিক্ষার্থী এবং অন্য অনেক নারীই পাবলিক পরিসরে খাবার খেতে অস্বস্তি বোধ করেন, বিড়ম্বনার শিকার হন। টিএসসি তো সব ধরনের শিক্ষার্থীদের আগমনের জন্য, আমাদের দায়িত্ব হচ্ছে সবার জন্য উপযুক্ত এবং অনুকূল পরিবেশ তৈরি করা, যতদূর সম্ভব কমফোর্ট জোন তৈরি করা, প্রতিবন্ধকতা নিরসন করা।

‘তবে ডাকসু নেতৃবৃন্দ নারী শিক্ষার্থীদের যে নিরাপত্তা, মর্যাদা, অধিকার প্রতিষ্ঠার কথা বলে আলাদা করে পর্দার ঘেরাটোপ বানাচ্ছেন, সেই ডাকসু টিএসসিতে নারীদের ওয়াশরুম বিড়ম্বনা নিয়ে কনসার্ন না। ব্যবহার অনুপযোগী ফিমেল ওয়াশরুম নিয়ে নারী শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে অভিযোগ জানিয়ে আসছেন, সেই বিড়ম্বনা থেকে তাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য ডাকসু ততটা আগ্রহের সঙ্গে কাজ করে নাই, যতটা আগ্রহ আর উৎসাহ পর্দাঘেরা ফিমেল জোন নিয়ে করেছে। অথচ নারী শিক্ষার্থীরা টিএসসিতে এসে সবচেয়ে বেশি বিড়ম্বনার শিকার এ ওয়াশরুম ব্যবহার নিয়ে। সেজন্য অনেককেই আজকে প্রশ্ন তুলতে দেখেছি।

এই জুলাই যোদ্ধা আরও বলেন, ডাকসুকে শুরুর দিন থেকে একটা নির্দিষ্ট ঘরানার মানুষের সুবিধা-অসুবিধাকে প্রায়োরিটি দিয়ে কাজ করতে দেখা গেছে। কালচারাল প্রোগ্রাম বলেন আর পর্দার ঘেরাটোপের কথা বলেন, সবকিছু কেনো জানি একটা নির্দিষ্ট ইডিওলজি বেইজড। বাদবাকিদের বিষয়টা উপেক্ষিত। তাছাড়া, পর্দানশীন নারীরাও তো ওয়াশরুম বিড়ম্বনার শিকার। কেবল তাদের পর্দার ঘেরাটোপে খাবারের ব্যবস্থা করলে হবে? নির্বাচনের আগে দিয়ে পর্দার আড়ালে থেকে বক্তব্য দিয়ে নির্বাচন পরবর্তীতে নারীকে অসম্মান করার মতো চিন্তাভাবনা থেকে বের হয়ে আসতে হবে। সৎ নিয়ত থাকলে সব দিক ভাবতে হবে।

সবশেষে আব্দুল কাদের বলেন, ক্যাফেটেরিয়ায় ‘ফিমেল জোন’ হয়েছে, ভালো হয়েছে। তবে এ ‘ফিমেল জোন’ যেন দুদিন পর তাদের ফিমেল উইংয়ের ‘টিএসসি শাখা অফিস’ না হয়। এ প্রত্যাশা আমরা কর্তাব্যক্তিদের কাছে করতেই পারি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ফেসবুক স্ট্যাটাসে ৯ দফার ঘোষক কাদের: ফিমেল জোন যেন ফিমেল উইংয়ের ‘টিএসসি শাখা অফিস’ না হয়

আপডেট সময় ০৮:০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬