ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলনে সালমান খানের সমর্থন

আকাশ বিনোদন ডেস্ক :

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উত্তাল ভারতের দিল্লিসহ বিভিন্ন রাজ্য। এই ইস্যুতে এবার মুখ খুললেন বলিউড তারকা সালমান খান। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেছেন, তাদের ন্যায্য দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুত সমাধানের পথে এগোনো উচিত।

বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সালমান খান বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে জড়িত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন ও শান্তিপূর্ণ অবস্থান নেওয়ার জন্য শিক্ষার্থীরা প্রশংসার দাবিদার।

তবে তিনি একইসঙ্গে সতর্ক করে বলেন, আন্দোলনের মূল উদ্দেশ্য যেন কোনোভাবেই রাজনৈতিক স্বার্থের কারণে আড়াল না হয়ে যায়। তার ভাষ্য, প্রশ্নপত্র ফাঁসের মতো সংবেদনশীল বিষয়কে কেন্দ্র করে বিভাজন বা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা কাম্য নয়।

সালমানের মতে, এই সংকট শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার মধ্যকার একটি সমস্যা। তাই এটি সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, সরকার শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এদিকে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রাজধানী দিল্লিতে কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে। একই সঙ্গে সমাজকর্মী সোনম ওয়াংচুকও অনশনে বসেছেন। বুধবার যন্তর মন্তরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। এ নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিরোধী দলগুলো সরকারের সমালোচনা করছে, অন্যদিকে সরকার বলছে, বিষয়টি নিয়ে সংসদে আলোচনা করতে তারা প্রস্তুত।

উল্লেখ্য, সালমান খানের আগে নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি ও প্রকাশ রাজও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছেন। ফলে প্রশ্নপত্র ফাঁসের এই ইস্যু এখন শুধু রাজনীতি বা শিক্ষাঙ্গনেই সীমাবদ্ধ নেই, আলোচনায় এসেছে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনও।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলনে সালমান খানের সমর্থন

আপডেট সময় ০২:২০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬