ঢাকা ১০:৫০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জামায়াত যেদিন লোগো থেকে আকিমুদ দ্বীন উঠিয়েছে সেদিনই তারা পরাজিত: চরমোনাই পীর

আকাশ জাতীয় ডেস্ক:

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াত যেদিন তাদের লোগো থেকে আকিমুদ দ্বীন উঠিয়ে ফেলেছে, সেদিনই তারা পরাজিত হয়ে গেছে। জামায়া‌তের পেছনে ৭১-এর স্বাধীনতা যু‌দ্ধের বি‌রোধিতার ছাপ আ‌ছে। এরপরও বিভিন্ন সময় তারা বিভিন্ন দলের সঙ্গে তাল মিলিয়ে চলে- এটা আমাদের সামনে পরিষ্কার। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সঙ্গে, আবার বিএনপির সময় বিএনপির সঙ্গে।

বুধবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যখন লোগো থেকে তারা ইসলামকে উঠিয়ে ফেলেছে, এখন আর তাদের কোনো দ্বিতীয় চেতনা আমার জানা নেই। অন্যান্য ইসলামী দল যারা তাদের সঙ্গে সম্পৃক্ত, তারাও এখন ইসলামী হিসেবে আমাদের সামনে পরিচয় দেওয়ার নৈতিক ক্ষমতা হারিয়ে ফেলছে।

চরমোনাই পীর বলেন, জামায়াত পরিষ্কার বলেছিল, তারা ক্ষমতায় যেতে পারলে ইসলামী শরিয়াহ অনুযায়ী দেশ চালাবে না, দেশ চালাবে প্রচলিত গণতন্ত্র অনুযায়ী।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা সভাপতি ক্বারী মো. সাইফুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনু‌ষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন এবং কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম।

এ সময় সংগঠনের উত্তর জেলার উপদেষ্টা মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মুফতি এহতেশামুল হক কাসেমী, মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী ও আলহাজ আব্দুল করীমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে ক্বারী মো. সাইফুল ইসলাম সরকারকে সভাপতি এবং মুফতী রাশেদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা উত্তর জেলা কমিটি ঘোষণা করেন দলের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জামায়াত যেদিন লোগো থেকে আকিমুদ দ্বীন উঠিয়েছে সেদিনই তারা পরাজিত: চরমোনাই পীর

আপডেট সময় ০৭:০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬