ঢাকা ১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেয়র আনিসুল ‘শঙ্কামুক্ত’

অাকাশ জাতীয় ডেস্ক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের অবস্থার উন্নতি হয়েছে। তিনি এখন অনেকটা শঙ্কামুক্ত। আগামী কিছু দিনের মধ্যে তাকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে নেয়া হতে পারে। ‘চিকিৎসকরা জানিয়েছেন রোগ নিয়ন্ত্রণে এসেছে। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।’ এই তথ্য জানিয়েছেন মেয়র আনিসুল হকের ছেলে নাবিদ হক।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক পদস্থ কর্মকর্তা বলেন, ‘আমরা আশা করছি আগামী দুই মাসের মধ্যে মেয়র মহোদয় আমাদের মাঝে ফিরে আসবেন।’

এই কর্মকর্তা বলেন, ‘মেয়র মহোদয়ের শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। তিনি স্বাভাবিক অবস্থায় ফিরবেন খুব অল্প সময়ের মধ্যে। আমরা আশা করছি তিনি তাড়াতাড়িই আমাদের মাঝে ফিরে আসবেন।’

আনিসুল হকের স্ত্রী রুবানা হক জানান, দিনের বেলা আনিসুল হক স্বাভাবিকভাবেই শ্বাস নিচ্ছেন। তবে ঝুঁকি এড়াতে চিকিৎসকরা রাতে তাকে কৃত্রিম সহায়তা (ভেন্টিলেশন) দিয়ে রাখছেন। রুবানা হক বলেন, শারীরিক পরিস্থিতি স্বাভাবিক হলে পুনর্বাসনের (রিহাব) কাজ শুরু হবে। সেই পুনর্বাসন কোথায় কীভাবে করলে ভালো হয় তা নিয়ে তারা ভাবছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেয়র আনিসুল ‘শঙ্কামুক্ত’

আপডেট সময় ০৩:৪৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭