ঢাকা ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

গাজা উপত্যকায় এক যৌথ অভিযান চালিয়ে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহিম শাবান নাসমানকে হত্যা করার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। নিহত নাসমান হামাসের গাজা সিটি ব্রিগেডের অপারেশন বিভাগের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন।

মঙ্গলবার (২১ জুলাই) ইসরাইলি সেনাবাহিনীর দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সঙ্গে যৌথভাবে গত শনিবার এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

সামরিক সূত্রে আরও বলা হয়েছে, আধাম ইব্রাহিম শাবান নাসমান অতীতে হামাসের এলিট ইউনিট ‘নুখবা’ স্পেশাল ফোর্সের কমান্ডার হিসেবে কাজ করেছেন। ইসরাইলি কর্তৃপক্ষের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে পরিচালিত নজিরবিহীন হামলায় তিনি সরাসরি অংশ নিয়েছিলেন এবং একাধিক ব্যক্তিকে জিম্মি করার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরের ৩য় টার্মিনাল: জাপানের ১৫ বছরের শর্ত গ্রহণ

গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

আপডেট সময় ০৩:৫০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬