ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ মানবতাবিরোধী অপরাধে মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮ রাজধানীতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মুন্সীগঞ্জে চাচাতো ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

জিয়াউল আহসানের সম্পদের তালিকা করছে দুদক

আকাশ জাতীয় ডেস্ক:

সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের জলসিঁড়ি আবাসন প্রকল্পে অবস্থিত আটতলা বাড়িতে মালামাল ও সম্পদের তালিকা (ইনভেন্টরি) প্রস্তুতের কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল আদালতের নির্দেশনা অনুযায়ী বাড়িটিতে ইনভেন্টরির কাজ শুরু করে।

দুদক সূত্র জানায়, আদালতের আদেশ বাস্তবায়নের অংশ হিসেবে বাড়ির ভেতরে থাকা আসবাবপত্র, মূল্যবান সামগ্রী, নথিপত্র ও অন্যান্য সম্পদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। ইনভেন্টরি শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। এরপর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালিত হবে।

দুদক কর্মকর্তারা জানান, ইনভেন্টরির সময় বাড়ির প্রতিটি তলায় থাকা মালামাল ও সম্পদের বিস্তারিত তথ্য নথিভুক্ত করা হচ্ছে। কার্যক্রম শেষ হলে সম্পূর্ণ তালিকা আদালতে উপস্থাপন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

জিয়াউল আহসানের সম্পদের তালিকা করছে দুদক

আপডেট সময় ০১:৫৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬