ঢাকা ০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ মানবতাবিরোধী অপরাধে মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮ রাজধানীতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মুন্সীগঞ্জে চাচাতো ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

আবার গ্রেপ্তার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর পল্লবী থানায় দায়ের করা একটি মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ ‎সোমবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে ক্যান্টনমেন্ট থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বসির।

‎ওসি বলেন, পল্লবী থানার একটি মামলায় সাহেদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। সেই পরোয়ানা কার্যকর করতে অভিযান চালিয়ে ইসিবি চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে হাজির করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারের পর সাহেদকে পল্লবী থানায় নেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা আদালতে প্রয়োজনীয় আবেদন করবেন।

‎মোহাম্মদ সাহেদ করিম এরআগে ২০২০ সালে করোনা পরীক্ষার ভুয়া সনদ, প্রতারণা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে আলোচনায় আসেন। ওই সময় র‌্যাবের অভিযানের পর তিনি আত্মগোপনে গেলে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে অস্ত্র, প্রতারণাসহ একাধিক মামলায় তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

আবার গ্রেপ্তার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ

আপডেট সময় ০১:১৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬