ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানের নির্মাণাধীন পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার দাবি, বড় সংঘাতের শঙ্কা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ উঠেছে। রবিবার ইরানের পরমাণু শক্তি সংস্থা (এইওআই) দাবি করেছে, মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে। খবর আল-জাজিরার।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে এইওআই জানায়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র রবিবার নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সংস্থাটি এ হামলাকে ‘বর্বর’ ও ‘আগ্রাসী’ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।

পরমাণু শক্তি সংস্থার ভাষ্য, খুজেস্তান প্রদেশে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটিতে হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখতে বিস্তারিত মূল্যায়ন চলছে।

বিবৃতিতে আরও বলা হয়, স্থানীয় সময় রবিবার ভোর ৩টা ৩৯ মিনিটে এ হামলা চালানো হয়। এইওআই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ২০২২ সালে দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শুরু হয়েছিল।

সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত এক সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানোর অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এর জবাবে ইরানের সামরিক বাহিনীও কয়েকটি আঞ্চলিক দেশে মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।

এর আগে যুদ্ধ বন্ধ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে পরে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা দেওয়ার অভিযোগ তুলে ইরানে নতুন করে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানের নির্মাণাধীন পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার দাবি, বড় সংঘাতের শঙ্কা

আপডেট সময় ০৭:১৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬