ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আজ থেকে ওএমএসের চাল পাবেন বন্যাদুর্গতরা: প্রতিমন্ত্রী মীর হেলাল

আকাশ জাতীয় ডেস্ক: 

সাম্প্রতিক পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সরকার। রবিবার দুপুরে মহালছড়ি উপজেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

এদিন মহালছড়ির চৌংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং যন্ত্রনাথ কার্বারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৪০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে সরকার আন্তরিকভাবে কাজ করছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে ১,৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। আজ থেকে ক্ষতিগ্রস্ত জনগণ ৩০ টাকা কেজি দরে ওএমএসের চাল পাবেন। পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চালও দেওয়া হবে।

তিনি আরও জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের উদ্যোগ নেয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. এম. এন. আবছার, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমুখ।

এদিকে, প্রতিমন্ত্রী মহালছড়ির মাইছড়িতে ওএমএসের চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন। পরে তিনি খাগড়াছড়ি সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আজ থেকে ওএমএসের চাল পাবেন বন্যাদুর্গতরা: প্রতিমন্ত্রী মীর হেলাল

আপডেট সময় ০২:৩৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬