ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে : রিজভী ভৈরব পৌর নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে প্রাণনাশের হুমকি

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ২ ফ্ল্যাটের মালামালের তালিকা প্রস্তুত করছে দুদক

আকাশ জাতীয় ডেস্ক: 

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রায় ১৮ কোটি টাকা মূল্যের দুটি ফ্ল্যাটে থাকা মালামালের তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের উপ-পরিচালক মশিউর রহমানের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একটি যৌথ টিম এ কার্যক্রম পরিচালনা করছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আদালতের নির্দেশে এর আগে ফ্ল্যাট দুটি ক্রোক করা হয় এবং সেখানে রিসিভার নিয়োগ দেওয়া হয়। আদালতের নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবে রিসিভারের দখলে থাকা ফ্ল্যাটে প্রবেশ করে ভেতরে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামালের তালিকা প্রস্তুত করা হচ্ছে।

দুদক জানায়, আদেশ অনুযায়ী, রাজধানীর গুলশানের একটি ভবনের ৭ ও ১১ তলায় অবস্থিত ফ্ল্যাট দুটি আদালতের নির্দেশে রিসিভারের দখলে নেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তি উপস্থিত না থাকায় নির্বিঘ্নে তালিকা প্রস্তুতের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ যৌথ টিম গঠন করছে।

দুদক সূত্র জানায়, তালিকা প্রস্তুতের কাজ শেষ হলে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। এরপর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ২ ফ্ল্যাটের মালামালের তালিকা প্রস্তুত করছে দুদক

আপডেট সময় ০২:১৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬