ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েলের ওপর চাপ বাড়াতে ট্রাম্পের দ্বারস্থ হচ্ছেন লেবাননের প্রেসিডেন্ট

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন চলতি সপ্তাহে প্রথমবারের মতো হোয়াইট হাউস সফরে যাচ্ছেন। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরান-সমর্থিত হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিশ্চিত করার একটি পরিকল্পনা উপস্থাপন করবেন। খবর রয়টার্সের।

প্রায় দুই দশকের মধ্যে এই প্রথম কোনো লেবানিজ রাষ্ট্রপ্রধান হোয়াইট হাউস সফর করছেন। গত বছর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে আউন দীর্ঘদিন যুক্তরাষ্ট্র-সমর্থিত লেবানিজ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ট্রাম্পের সঙ্গে এটিই হবে তার প্রথম সরাসরি বৈঠক।

এমন এক সময়ে এই বৈঠক হচ্ছে, যখন দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকায় এখনও ইসরায়েলি সেনা অবস্থান করছে। সাম্প্রতিক সংঘাতের কারণে বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং হিজবুল্লাহ সরকার পরিচালিত নিরস্ত্রীকরণ উদ্যোগ ও ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার বিরোধিতা করছে।

গত সপ্তাহে দেওয়া এক বক্তব্যে আউন জানান, তিনি ট্রাম্পকে ইসরায়েলের ওপর প্রয়োজনীয় চাপ প্রয়োগের আহ্বান জানাবেন, যাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৬ জুন হওয়া সমঝোতা বাস্তবায়ন করা যায়। ওই সমঝোতার লক্ষ্য হিজবুল্লাহকে নিরস্ত্র করা, ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিশ্চিত করা এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কের ভিত্তি তৈরি করা।

লেবাননের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, আউন ট্রাম্পের হাতে একটি লিখিত প্রস্তাব তুলে দেবেন, যেখানে হিজবুল্লাহর বিশাল অস্ত্রভাণ্ডার কীভাবে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনা যায় তার রূপরেখা থাকবে। লেবাননের বিশ্বাস, ইসরায়েলকে সেনা প্রত্যাহারে চাপ দেওয়ার মতো প্রভাব বর্তমানে ট্রাম্পেরই সবচেয়ে বেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরায়েলের ওপর চাপ বাড়াতে ট্রাম্পের দ্বারস্থ হচ্ছেন লেবাননের প্রেসিডেন্ট

আপডেট সময় ১২:২০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬