ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আনুষ্ঠানিকভাবে চুক্তি থেকে সরে দাঁড়াল ইরান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন যুক্তরাষ্ট্রের টানা হামলার জেরে এবার কঠোর অবস্থানে গেল ইরান। ওয়াশিংটনের বিরুদ্ধে শর্ত ভঙ্গের গুরুতর অভিযোগ তুলে আনুষ্ঠানিকভাবে ‘ইসলামাবাদ চুক্তি’ থেকে পুরোপুরি সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে তেহরান।

ইরানের সংবাদমাধ্যম ফার্স জানিয়েছে, দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসলামাবাদ চুক্তির আওতায় তাদের সব প্রতিশ্রুতি লঙ্ঘন এবং স্থগিত করেছে।

যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের জবাবে তেহরানও চুক্তিটি বাস্তবায়ন বন্ধ করে দিয়েছে। গারিবাবাদি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান এখন চুক্তি নিয়ে না ভেবে কেবল তাদের ‘দেশ রক্ষায় ব্যস্ত’।

এর আগে বিভিন্ন সময়ে ইরানি কর্মকর্তারা বারবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন। মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে পাল্টা শর্ত জুড়ে দেওয়ার কথাও বলেছিলেন তারা। তবে এবারই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চুক্তিটি পুরোপুরি বাতিলের ঘোষণা দিল তেহরান।

ইরানের কারিগরি আলোচক দলের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন গারিবাবাদি। তিনি বিষয়টি পরিষ্কার করে বলেন, ‘বাস্তবে যুক্তরাষ্ট্র আগেই পুরো চুক্তি স্থগিত করে দিয়েছে। এর ফলে আমরাও একইভাবে আমাদের সব প্রতিশ্রুতি স্থগিত করেছি। আমরা আর ওই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করছি না।’

অর্থাৎ, তেহরান আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল যে— এই চুক্তির এখানেই সমাপ্তি এবং তারা এর আর কোনো ধারাই মেনে চলবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আনুষ্ঠানিকভাবে চুক্তি থেকে সরে দাঁড়াল ইরান

আপডেট সময় ০৭:৪৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬