ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ বাংলাদেশ-চীন সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে: রাষ্ট্রদূত আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে চুক্তি থেকে সরে দাঁড়াল ইরান

খামারিদের টিকে রাখতে পদক্ষেপ নেয়া হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, খামারিরা কীভাবে তাদের কার্যক্রমের পরিধি বাড়িয়ে টিকে থাকতে পারবেন, সে বিষয়ে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। খামারিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে, যাতে তারা সহজে ঋণের সুবিধা পান।

তিনি বলেন, দেশের মানুষের প্রোটিনের চাহিদা পূরণে প্রত্যেকের নিয়মিত ডিম খাওয়া উচিত।

শনিবার দুপুরে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে টাঙ্গাইলে আয়োজিত পোল্ট্রি খামারি সমাবেশ ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, এই শিল্পকে টিকিয়ে রাখতে সবাইকে সচেতন হতে হবে। দেশের মানুষের প্রোটিনের চাহিদা পূরণে পোল্ট্রি শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি খামারিদের চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার আহ্বান জানান। তিনি বলেন, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার মানবদেহের জন্য ক্ষতিকর। তাই খাদ্য নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, পোল্ট্রি শিল্পের উন্নয়নে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দূর করতে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক শওকত আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) বয়জার রহমান, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোশারফ হোসেন চৌধুরী, মহাসচিব এম. সাফির রহমান এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ উসমান গনি।

সভায় বক্তারা দেশের পোল্ট্রি শিল্পের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং নিরাপদ প্রোটিন উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশে জেলার বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক পোল্ট্রি খামারি অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু

খামারিদের টিকে রাখতে পদক্ষেপ নেয়া হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৬:২৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬