ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বঙ্গবন্ধুকে নিয়ে উত্তম আকাশের সিনেমা

অাকাশ বিনোদন ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সিনেমা বানাতে চান উত্তম আকাশ। সিনেমাটির নাম হবে ‘দ্য ফাদার অব নেশন’। ইতোমধ্যে গল্প লেখা শেষ হয়েছে, চলছে চিত্রনাট্য সম্পাদনার কাজ।সম্প্রতি উত্তম আকাশ গণমাধ্যমকে জানালেন, শিগগিরই চিত্রনাট্য পাঠানো হবে তথ্য মন্ত্রণালয়ে। অনুমতি মিললে সেপ্টেম্বরেই শুটিং করবেন।

উত্তম আকাশ জানান, ‘দ্য ফাদার অব নেশন’-এর জন্য বঙ্গবন্ধুর ওপর লেখা অনেক বই পড়েছেন। মহান নেতার কাছের মানুষদের সঙ্গে কথাও বলেছেন। তবে বঙ্গবন্ধু চরিত্রে কে অভিনয় করবেন— ঠিক করতে পারেননি। তার ইচ্ছা দেশব্যাপী অডিশনের মাধ্যমে নতুন কোনো অভিনেতাকে নেওয়া।

কয়েক বছর ধরে বঙ্গবন্ধুকে নিয়ে একাধিক প্রজেক্টের কথা শোনা যাচ্ছে। সর্বশেষ ঘোষণা আসে এপ্রিলে। ওই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হায়াদ্রাবাদে এক আনুষ্ঠানিক বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আমরা যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর একটি চলচ্চিত্র নির্মাণে সম্মত হয়েছি।’

এদিকে চলচ্চিত্র সংশ্লিষ্ট কয়েকটি সংগঠনের বয়কটের শিকার শাকিব খানকে নায়ক করে ‘আমি নেতা হবো’ শিরোনামের আরেকটি সিনেমা নির্মাণ করবেন উত্তম আকাশ। শিগগিরই শুরু হবে শুটিং।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বঙ্গবন্ধুকে নিয়ে উত্তম আকাশের সিনেমা

আপডেট সময় ০১:৩৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭