ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। জনগণের কল্যাণে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশকে আরও সমৃদ্ধ ও অগ্রসর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘বিশেষ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতকে আধুনিক, দক্ষ ও জনবান্ধব করে গড়ে তুলতে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। প্রবাসী বাংলাদেশিদের জন্য হয়রানিমুক্ত ও মানসম্মত বিমানসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে একাধিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে এবং এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান রয়েছে।’

রথযাত্রা উপলক্ষ্যে মন্ত্রী উপস্থিত সনাতনী ভক্তবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, আপনাদের শ্রদ্ধা, ভালোবাসা ও আস্থার কারণেই আমি আজকের অবস্থানে এসেছি। আমি হিন্দু-মুসলিম সকলের জন্য উন্নত ও নিরাপদ মানিকগঞ্জ প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা আমার জন্য প্রার্থনা করুন, আমি যাতে আপনাদের স্বপ্ন পূরণে সফল হতে পারি।

শ্রী শ্রী আনন্দমী কালীবাড়ি মন্দির কমিটি আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, জেলা পরিষদ প্রশাসক জামিলুর রশীদ খান, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য নুরতরজ আলম বাহার, আ ত ম জহিরুল আলম খান লোদী, সত্যেনকান্ত পন্ডিত ভজন, গোলাম আবেদীন কায়সার, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, আব্দুল সালাম বাদল, মন্দির কমিটির সভাপতি ডা. উমেশ সরকার, সাধারণ সম্পাদক হরিদাস সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, দুইশো বছরের ঐতিহ্যবাহী রথযাত্রায় হাজারো ভক্তের সমাগম ঘটে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী

আপডেট সময় ০৫:৩০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬