ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধর্ম, বর্ণ বা জাতিগত কোনো বিভেদে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলের সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এমপি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ফরিদপুরের নগরকান্দা পৌরসভার গাংজগদিয়া সর্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো ধর্মের বিভেদ করে না, বর্ণের বিভেদ করে না, কোনো বৈষম্যও করে না। আমাদের কাছে সবাই সমান। আমরা ‘সংখ্যালঘু’ শব্দে বিশ্বাস করি না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাই ভাই ভাই। আমরা যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করে আসছি। আগামী প্রজন্মও এই মাটিতে সম্প্রীতির মধ্য দিয়েই বসবাস করবে।

তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপির ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, ভিন্ন ধর্ম, ভিন্ন বর্ণ, ভিন্ন জাতি ও ভিন্ন রাজনৈতিক মতের মানুষকে নিয়ে আমরা একটি বাংলাদেশ গড়ে তুলব।

পরে গাংজগদিয়া সর্বজনীন কালী মন্দির থেকে রথযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুখা পশ্চিমপাড়া দুর্গামন্দিরে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এবং নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানী আজাদ, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মদন গোপাল সাহা, ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অজয় কর, রনদা প্রসাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ

আপডেট সময় ০৫:২০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬